শিরোনাম :
প্রতিদিন হাজার হাজার গাড়ি ও মানুষ মৃত্যু ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে অরক্ষিত রেলক্রসিং পাইকগাছায় বিএসটিআইয়ের মোবাইল কোর্ট, চার প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা তৃণমূল বিএনপির উপচে পড়া সমর্থন: ভিটিকান্দি ইউনিয়নে প্রতীক পেলেই বিপুল ভোটে বিজয়ের সুনিশ্চিত বার্তা নিয়ে মাঠ কাঁপাচ্ছেন জনপ্রিয় নেতা যুবরাজ রাসেল শিবপুরে পুলিশের অভিযানে গুলি, দেশীয় অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৩ জন স্টার্টআপ অব দ্য ইয়ার’ নির্বাচিত ডুবোটেক, নতুন চেয়ারম্যান সাফিউস সামি আলমগীর কিংবদন্তি বাউলশিল্পী খোরশেদ আলমের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আলোচনায় মোস্তাক আহমেদ বেলাবোতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত বোরকা-নেকাব পরে অটোরিকশার স্টিয়ারিংয়ে রায়পুরার আছমা, দুই সন্তান নিয়ে জীবনযুদ্ধ বাংলাদেশ গ্রাম পুলিশ ২০২৬ উপলক্ষ্যে সিলেট বিভাগে প্রথম হওয়ার গৌরব অর্জন করেন সিলেটের শাহীন।

পাইকগাছায় বিএসটিআইয়ের মোবাইল কোর্ট, চার প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: রিয়েল খবর
  • আপডেটের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৮ সময়-দৃশ্য

 

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজারে বিএসটিআইয়ের অনুমোদন বা সিএম লাইসেন্স ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) বিএসটিআই বিভাগীয় অফিস, খুলনা এবং পাইকগাছা উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সিএম লাইসেন্স গ্রহণ ছাড়া বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রয় এবং মিথ্যা তথ্য প্রদানের অভিযোগে চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পৃথক চারটি মামলা দায়ের করে প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো—

১. নিউ মর্ডান বেকারি, কপিলমুনি বাজার—সিএম লাইসেন্স ছাড়া বিস্কুট উৎপাদন ও বিক্রয় এবং মিথ্যা তথ্য প্রদানের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা।

২. সাতক্ষীরা ঘোষ ডেয়ারি, কপিলমুনি বাজার—সিএম লাইসেন্স ছাড়া ফার্মেন্টেড মিল্ক ও সুইটমিট উৎপাদন ও বিক্রয় এবং মিথ্যা তথ্য প্রদানের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা।

৩. ভাগ্যকুল সুইটস, কপিলমুনি বাজার—সিএম লাইসেন্স ছাড়া ফার্মেন্টেড মিল্ক ও সুইটমিট উৎপাদন ও বিক্রয় এবং মিথ্যা তথ্য প্রদানের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা।

৪. রিয়াদ ফুড প্রোডাক্টস, কপিলমুনি—সিএম লাইসেন্স ছাড়া বিস্কুট ও ব্রেড উৎপাদন ও বিক্রয় এবং মিথ্যা তথ্য প্রদানের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা।

মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। এ সময় বিএসটিআই বিভাগীয় অফিস, খুলনার ফিল্ড অফিসার (সিএম) মো. তারিকুল ইসলাম সুমন প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন।

জনস্বাস্থ্য সুরক্ষা, খাদ্যপণ্যের মান নিশ্চিতকরণ এবং ভেজাল ও মানহীন পণ্য উৎপাদন ও বিপণন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Halal Soap ,H.S.S. Road, Jhenaidah

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 realkhabor.com