শিরোনাম :
পাইকগাছায় বিএসটিআইয়ের মোবাইল কোর্ট, চার প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা তৃণমূল বিএনপির উপচে পড়া সমর্থন: ভিটিকান্দি ইউনিয়নে প্রতীক পেলেই বিপুল ভোটে বিজয়ের সুনিশ্চিত বার্তা নিয়ে মাঠ কাঁপাচ্ছেন জনপ্রিয় নেতা যুবরাজ রাসেল শিবপুরে পুলিশের অভিযানে গুলি, দেশীয় অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৩ জন স্টার্টআপ অব দ্য ইয়ার’ নির্বাচিত ডুবোটেক, নতুন চেয়ারম্যান সাফিউস সামি আলমগীর কিংবদন্তি বাউলশিল্পী খোরশেদ আলমের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আলোচনায় মোস্তাক আহমেদ বেলাবোতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত বোরকা-নেকাব পরে অটোরিকশার স্টিয়ারিংয়ে রায়পুরার আছমা, দুই সন্তান নিয়ে জীবনযুদ্ধ বাংলাদেশ গ্রাম পুলিশ ২০২৬ উপলক্ষ্যে সিলেট বিভাগে প্রথম হওয়ার গৌরব অর্জন করেন সিলেটের শাহীন। ঝিনাইদহে স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানে ময়লা-আবর্জনা পরিষ্কার

তৃণমূল বিএনপির উপচে পড়া সমর্থন: ভিটিকান্দি ইউনিয়নে প্রতীক পেলেই বিপুল ভোটে বিজয়ের সুনিশ্চিত বার্তা নিয়ে মাঠ কাঁপাচ্ছেন জনপ্রিয় নেতা যুবরাজ রাসেল

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি মোঃ হৃদয় খান
  • আপডেটের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৪১ সময়-দৃশ্য

 

সোমবারকুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে তৃণমূলের চাহিদা ও সাধারণ মানুষের ভালোবাসাকে পুঁজি করে এবং স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার আশ্বাসে চূড়ান্ত দলীয় সমর্থনের প্রত্যাশায় নির্বাচনী মাঠে সরব রয়েছেন তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক যুবরাজ ইসলাম রাসেল।

বর্তমানে ভিটিকান্দি ইউনিয়নের প্রতিটি গ্রাম, পাড়া-মহল্লা, হাট-বাজার, দোকানপাট এবং ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও সমর্থন চাচ্ছেন তিনি। সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে নিবিড় যোগাযোগ রক্ষা করায় ভোটারদের মাঝেও দেখা গেছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। স্থানীয়দের মতে, এমপি অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার অত্যন্ত আস্থাভাজন রাসেল নির্বাচিত হলে অবহেলিত ভিটিকান্দি
ইউনিয়নের কাঙ্ক্ষিত উন্নয়ন দ্রুত বাস্তবায়িত হবে।

স্থানীয় বিএনপি নেতাকর্মী ও প্রবীণ অভিভাবকদের একাংশ জানান, পদে না থেকেও যুবরাজ রাসেল ব্যক্তিগত উদ্যোগে এলাকায় অসংখ্য উন্নয়নমূলক কাজ করেছেন। তৃণমূল বিএনপি ও সাধারণ জনগণের দাবিপ্রতীক রাসেলের হাতে উঠলে বিপুল ভোটের ব্যবধানে তাঁর বিজয় সুনিশ্চিত।

উল্লেখ্য, রাজনীতিতে যুবরাজ রাসেল পূর্বে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক এবং ভিটিকান্দি ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Halal Soap ,H.S.S. Road, Jhenaidah

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 realkhabor.com