শিরোনাম :
পাইকগাছায় বিএসটিআইয়ের মোবাইল কোর্ট, চার প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা তৃণমূল বিএনপির উপচে পড়া সমর্থন: ভিটিকান্দি ইউনিয়নে প্রতীক পেলেই বিপুল ভোটে বিজয়ের সুনিশ্চিত বার্তা নিয়ে মাঠ কাঁপাচ্ছেন জনপ্রিয় নেতা যুবরাজ রাসেল শিবপুরে পুলিশের অভিযানে গুলি, দেশীয় অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৩ জন স্টার্টআপ অব দ্য ইয়ার’ নির্বাচিত ডুবোটেক, নতুন চেয়ারম্যান সাফিউস সামি আলমগীর কিংবদন্তি বাউলশিল্পী খোরশেদ আলমের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আলোচনায় মোস্তাক আহমেদ বেলাবোতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত বোরকা-নেকাব পরে অটোরিকশার স্টিয়ারিংয়ে রায়পুরার আছমা, দুই সন্তান নিয়ে জীবনযুদ্ধ বাংলাদেশ গ্রাম পুলিশ ২০২৬ উপলক্ষ্যে সিলেট বিভাগে প্রথম হওয়ার গৌরব অর্জন করেন সিলেটের শাহীন। ঝিনাইদহে স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানে ময়লা-আবর্জনা পরিষ্কার

কিংবদন্তি বাউলশিল্পী খোরশেদ আলমের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, রিয়েল খবর
  • আপডেটের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১২ সময়-দৃশ্য

 

কিংবদন্তি বাউলশিল্পী খোরশেদ আলমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ঝিনাইদহ জেলা বাউল সমিতির উদ্যোগে দুই দিনব্যাপী নানা আয়োজনে তাঁর ৫ম মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছে। এ উপলক্ষে আলোচনা সভা, জারি, লোকজ ও বাউলসংগীত পরিবেশনার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম. এ. মজিদ। বিশেষ ব্যস্ততার কারণে তিনি সশরীরে উপস্থিত থাকতে না পারলেও ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন। এ সময় উপস্থিত অতিথি, শ্রোতা ও দর্শকদের সঙ্গে মতবিনিময় করেন এবং অনুষ্ঠানটি সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস এম মসলেম উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঝিনাইদহ জেলা বাউল সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সহসভাপতি এবং জেলা দোকান মালিক সমিতির সভাপতি আনারুল ইসলাম বাদশা।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জিয়া পরিষদের সভাপতি প্রভাষক মাওলানা কামাল উদ্দিন, হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হান্নান, ঝিনাইদহ জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক সাজেদুর রহমান সাজু, নাট্য অভিনেতা ও বাংলা থিয়েটারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইমরান হায়দার মোল্লা রাজা, সিও নির্বাহী পরিচালক সামসুল আলম, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মাসুম, জেলা জাসাস নেতা জাহিদ হাসান শাহসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, বাউলসংগীত বাংলার মাটি ও মানুষের আত্মার সঙ্গে মিশে থাকা এক অনন্য সাংস্কৃতিক ঐতিহ্য। কিংবদন্তি বাউলশিল্পী খোরশেদ আলম তাঁর গান, সাধনা ও সৃষ্টিকর্মের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

আয়োজনে: ঝিনাইদহ জেলা বাউল সমিতি।

Halal Soap ,H.S.S. Road, Jhenaidah

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 realkhabor.com