সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মোছাঃ লিপি আক্তার (২৩) ও তাঁর ১৮ মাস বয়সী শিশু সন্তান রিয়ান হোসেন নিখোঁজ হয়েছেন। তাঁদের সন্ধান না পেয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবার।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৫ অক্টোবর ২০২৬ তারিখ বিকেলে তাহিরপুর উপজেলার আমতৈল গ্রামের নিজ বাড়ি থেকে কাউকে কিছু না জানিয়ে বের হওয়ার পর থেকে তাঁদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাঁদের সন্ধান মেলেনি।
কোনো সহৃদয় ব্যক্তি মা ও শিশুটির সন্ধান পেয়ে থাকলে অথবা তাঁদের সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে পরিবার।
যোগাযোগ: 01609306533
একজন মা ও তাঁর ১৮ মাসের অবুঝ শিশুকে খুঁজে পেতে সবার মানবিক সহযোগিতা কামনা করছে পরিবার। তাঁদের সন্ধান পেতে সংবাদটি বেশি বেশি শেয়ার করার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।
মানবিক আবেদন: আসুন, একটি পরিবারকে তাদের প্রিয়জনের সন্ধান পেতে সহযোগিতা করি। আপনার একটি শেয়ার হয়তো মা ও শিশুটিকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সহায়ক হতে পারে।
সচেতনতামূলক বার্তা: মাদককে না বলি, মাদকমুক্ত ও সুস্থ সমাজ গড়ি। আমাদের সঙ্গে থাকুন।