শিরোনাম :
মৌলভীবাজার জেলা অনূর্ধ্ব-১৪ অনূর্ধ্ব -১৬ অনূর্ধ্ব ১৮ সব উপজেলার বিভিন্ন দলের মিলে প্রাথমিক বাছাইয়ে Cricket Academy Sreemangal এর ১০ জন খেলোয়াড় নির্বাচিত এপেক্স বাংলাদেশের (NED) ন্যাশনাল এক্সটেনশন ডিরেক্টর পদে প্রথম পছন্দের ভোট কামনা করেছেন এমডি রেজাউল করিম তাহিরপুরে মা ও ১৮ মাসের শিশু সন্তান নিখোঁজ, সন্ধান চায় পরিবার ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু ঝিনাইদহে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উদযাপন শ্রীমঙ্গল পৌরসভাকে আধুনিক ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে চান মোঃ নুরুল আলম সিদ্দিকী শিবপুর বাসস্ট্যান্ডে উল্টো পথে যানবাহন চলাচলের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা শিবপুরে লাইসেন্সবিহীন পপুলার (প্রাঃ) হাসপাতালকে জরিমানা ৫০ শয্যার সাভার সরকারি হাসপাতালে রোগীর চাপ, করিডোরে মেঝেতে চিকিৎসা—স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সৌন্দর্যচর্চা কেবল বাহ্যিক সাজ নয়, আত্মবিশ্বাসেরও প্রকাশ, জন্মদিনে বিউটিশিয়ান রিফা জামানের জন্য বিশেষ শুভেচ্ছা

শিবপুরে লাইসেন্সবিহীন পপুলার (প্রাঃ) হাসপাতালকে জরিমানা

রাজিব ভূইয়া, নরসিংদী (প্রতিনিধি)
  • আপডেটের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ১৩ সময়-দৃশ্য

 

 

নরসিংদীর শিবপুরে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন ছাড়াই হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার দায়ে ‘শিবপুর পপুলার (প্রা.) হসপিটাল’-কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।

আজ সোমবার (০২ নভেম্বর ২০২৬ খ্রি.) শিবপুর উপজেলার কলেজ গেট এলাকায় অবস্থিত ওই প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালিত হয়।

জানা যায়, বৈধ কাগজপত্র ও লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম চালিয়ে আসছিল প্রতিষ্ঠানটি, যা সাধারণ মানুষের জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি সৃষ্টি করছিল। এই অপরাধের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মোসতানশির বিল্লাহ। এ সময় আইনশৃঙ্খলা রক্ষার্থে শিবপুর থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাধারণ মানুষের সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, চিকিৎসাসেবার মান বজায় রাখা এবং অবৈধভাবে গড়ে ওঠা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Halal Soap ,H.S.S. Road, Jhenaidah

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 realkhabor.com