
এপেক্স বাংলাদেশে ২০২৭ সালের ন্যাশনাল এক্সটেনশন ডিরেক্টর (NED—National Extension Director) পদে ভোটারের প্রথম পছন্দের ভোট কামনা করেছেন এপেক্সিয়ান এমডি রেজাউল করিম। দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, নেতৃত্বের দক্ষতা, বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন এবং সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডের অভিজ্ঞতা নিয়ে তিনি এ পদে নির্বাচনে অংশ নিচ্ছেন।
এমডি রেজাউল করিম ২০২৩ সালে এপেক্স বাংলাদেশের ডিস্ট্রিক্ট গভর্নর-৬ হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া ২০২০ ও ২০২১ সালে SGT-AT-ARMS এবং ২০২২ সালে সাপ্লাই হাউস কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ক্লাব পর্যায়ে ২০১৯ সালে এপেক্স ক্লাব অব মাগুরার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ২০০৬ সালে এপেক্স ক্লাব অব ঝিনাইদহের ট্রেজারার, ২০০৭ সালে সেক্রেটারি এবং ২০০৮ সালে জুনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
সাংগঠনিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি জাতীয় ও জেলা পর্যায়ে বিভিন্ন পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। তাঁর উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে ২০২০ ও ২০২১ সালে বেস্ট ডায়নামিক ডিপিকশন অব এপেক্স বাংলাদেশ, ২০২৩ সালে বেস্ট সিটিজেনশিপ ডিস্ট্রিক্ট গভর্নর এবং বেস্ট ইনস্পায়ারার ডিস্ট্রিক্ট গভর্নর অ্যাওয়ার্ড। এ ছাড়া ২০০৭ সালে বেস্ট এপেক্সিয়ান ও বেস্ট ডেলিগেট, ২০১০ সালে বেস্ট অবজারভার এবং ২০২২ সালে ডিস্ট্রিক্ট-৬ স্কুলিংয়ে বেস্ট পারফরম্যান্সের স্বীকৃতি লাভ করেন।
সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডেও তাঁর সম্পৃক্ততা রয়েছে। তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, এপেক্স বাংলাদেশ ফাউন্ডেশন, ঝিনাইদহ চক্ষু হাসপাতাল অন্ধ কল্যাণ সমিতি, ঝিনাইদহ হার্ট ফাউন্ডেশন, অঙ্কুর নাট্য একাডেমি, বিহঙ্গ সাংস্কৃতিক চর্চা কেন্দ্র এবং ঝিনাইদহ জেলা পরিবেশক সমিতিসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।
এপেক্স বাংলাদেশের ন্যাশনাল এক্সটেনশন ডিরেক্টর (NED) পদে নির্বাচনে এমডি রেজাউল করিম তাঁর দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, নেতৃত্ব ও সেবামূলক কর্মকাণ্ডকে সামনে রেখে ভোটারদের সমর্থন ও দোয়া প্রত্যাশা করছেন। নির্বাচনী প্রচারণায় তিনি সংশ্লিষ্ট ভোটারদের প্রতি তাঁর পক্ষে সমর্থন ও ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
রিয়েল খবর
সত্য প্রকাশে নির্ভীক আমরা
🌐 ওয়েবসাইট: www.realkhabor.com