
রোববার (১ নভেম্বর ২০২৬) রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল (NICVD) প্রাঙ্গণে আয়োজিত এ র্যালিতে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত কুমার বিশ্বাস এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ও অধ্যাপক ডা. ইব্রাহিম চৌধুরী।

এ ছাড়া র্যালিতে অংশ নেন ভাসকুলার সার্জন, নার্সসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
র্যালির মাধ্যমে ভাসকুলার রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, সময়মতো রোগ শনাক্তকরণ এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। সংশ্লিষ্টদের অংশগ্রহণে এ আয়োজন রক্তনালির রোগ প্রতিরোধ ও চিকিৎসাসেবা সম্পর্কে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
রিয়েল খবর
সত্য প্রকাশে, নির্ভীক আমরা।
🌐 www.realkhabar.com