ঝিনাইদহের রাজনীতির অন্যতম পরিচিত ব্যক্তিত্ব, আধুনিক ঝিনাইদহের রূপকার, বীর মুক্তিযোদ্ধা ও ঝিনাইদহ-২ আসনের চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য মরহুম মসিউর রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করেছেন বিএনপির নেতাকর্মীরা।
রোববার (১ নভেম্বর ২০২৬) ঝিনাইদহ জেলা ও হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির উদ্যোগে প্রিয় নেতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব অ্যাডভোকেট এম এ মজিদ।
এ সময় কবর জিয়ারত করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে অঝোরে কাঁদতে দেখা যায় জেলা বিএনপির সভাপতি এম এ মজিদকে। প্রিয় নেতার কবরের পাশে তাঁর এমন আবেগঘন মুহূর্ত উপস্থিত নেতাকর্মীদের মধ্যেও শোকাবহ পরিবেশের সৃষ্টি করে। অনেক নেতাকর্মীকেও চোখের পানি মুছতে দেখা যায়।
মরহুম মসিউর রহমান ছিলেন বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য, ঝিনাইদহ জেলা বিএনপির সাবেক সভাপতি, কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক জাতীয় সংসদের হুইপ। মহান মুক্তিযুদ্ধে তিনি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। ঝিনাইদহের উন্নয়ন ও রাজনৈতিক অঙ্গনে তাঁর অবদান স্মরণ করেন নেতাকর্মীরা।
কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহিদুজ্জামান মনা, সিনিয়র সহসভাপতি মো. আক্তারুজ্জামান আক্তার, সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. কামাল আজাদ পান্নু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু, যুগ্ম সাধারণ সম্পাদক এম শাহজাহান আলী ও আসিফ ইকবাল মাখন।
এ ছাড়া উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার, পৌর বিএনপির সভাপতি মো. জিন্নাতুল হক খান, ঝিনাইদহ পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুজ্জামান লাকী, হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তাইজাল হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রনক, সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম পিন্টু, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন পিকুল, জেলা জাসাসের আহ্বায়ক এম এ কবির, সদস্য সচিব কামরুজ্জামান লিটন, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন ও সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেলসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে মরহুম মসিউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা তাঁর রাজনৈতিক অবদান ও স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।