
মৌলভীবাজার জেলা অনূর্ধ্ব-১৪ অনূর্ধ্ব -১৬ অনূর্ধ্ব ১৮ সব উপজেলার বিভিন্ন দলের মিলে প্রাথমিক বাছাইয়ে Cricket Academy Sreemangal এর ১০ জন খেলোয়ার নির্বাচিত হওয়ায় একাডেমির সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। আশা করি, তারা পরবর্তী ধাপেও নিজেদের যোগ্যতার প্রমাণ দেবে।
এরই সাথে ধন্যবাদ কোচ Habibur Rahman Habib কে যার অক্লান্ত পরিশ্রমের কারণে এত স্বল্পদিনের পথচলায় ও আমরা অনেক বেশি পেয়ে গেছি।
বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা Anik Deb Barma কে। প্রি-ট্রায়ালে একাডেমির ছেলেদেরকে সময় দেয়ার জন্য।
আমি কৃতজ্ঞ আমার এলাকার সকল বড় ভাইয়েদের প্রতি, যারা এই একাডেমির পিছনে নিজেদের মূল্যবান সময়/ অর্থ/পরামর্শ/ সরঞ্জামাদি দিয়ে সহযোগিতা করেছেন।
আপনারা জানেন, শ্রীমঙ্গল ক্রিকেট ধ্বংসের দ্বারপ্রান্তে ছিলো। ক্রিকেট বল স্বপ্নের মতো হয়ে গিয়েছিলো। সে জায়গা থেকে এক মাসের মধ্যেই জেলাতে ১০ জন স্থান পাওয়া আসলেই অনেক কিছু।
আমি সবাইকে অনুরোধ করবো, আমরা সকল সিনিয়রদের পাশে চাই। আপনারা সবাই আসুন আমাদের সাথে, একসাথে একাডেমী কে নিয়ে যেতে চাই অনেক দূর।