শিরোনাম :
পাইকগাছায় বিএসটিআইয়ের মোবাইল কোর্ট, চার প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা তৃণমূল বিএনপির উপচে পড়া সমর্থন: ভিটিকান্দি ইউনিয়নে প্রতীক পেলেই বিপুল ভোটে বিজয়ের সুনিশ্চিত বার্তা নিয়ে মাঠ কাঁপাচ্ছেন জনপ্রিয় নেতা যুবরাজ রাসেল শিবপুরে পুলিশের অভিযানে গুলি, দেশীয় অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৩ জন স্টার্টআপ অব দ্য ইয়ার’ নির্বাচিত ডুবোটেক, নতুন চেয়ারম্যান সাফিউস সামি আলমগীর কিংবদন্তি বাউলশিল্পী খোরশেদ আলমের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আলোচনায় মোস্তাক আহমেদ বেলাবোতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত বোরকা-নেকাব পরে অটোরিকশার স্টিয়ারিংয়ে রায়পুরার আছমা, দুই সন্তান নিয়ে জীবনযুদ্ধ বাংলাদেশ গ্রাম পুলিশ ২০২৬ উপলক্ষ্যে সিলেট বিভাগে প্রথম হওয়ার গৌরব অর্জন করেন সিলেটের শাহীন। ঝিনাইদহে স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানে ময়লা-আবর্জনা পরিষ্কার

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আলোচনায় মোস্তাক আহমেদ

জিয়াউর রহমান, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি।
  • আপডেটের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৩৫ সময়-দৃশ্য

 

দীর্ঘ দেড় যুগের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে সুনামগঞ্জের তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই আমদানিকারক ও ব্যবসায়ীদের মধ্যে নির্বাচনী আমেজ বিরাজ করছে।

এ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন মেসার্স মোস্তাক এন্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক আহমেদ।

ব্যবসায়িক অঙ্গনে পরিচিত মুখ মোস্তাক আহমেদ পরপর চারবার সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ করদাতা হিসেবে সম্মাননা অর্জন করেছেন। বিনয়ী ও নিরহংকার ব্যক্তি হিসেবে পরিচিত এই ব্যবসায়ী সম্প্রতি সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা ও নির্বাচনী ভাবনা সম্পর্কে জানতে চাইলে মোস্তাক আহমেদ বলেন, “ব্যবসায়ী সংগঠন কেবল পদ-পদবির বিষয় নয়; বরং এটি ব্যবসায়ীদের অধিকার রক্ষা, পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও কল্যাণে কাজ করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং ব্যবসায়ীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি সুদৃঢ় করতে আন্তরিকভাবে কাজ করব।”

তিনি আরও জানান, ব্যবসায়ীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি এবং সংগঠনের সার্বিক উন্নয়নে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করাই তাঁর লক্ষ্য।

উল্লেখ্য, তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের অধীন বড়ছড়া-চারাগাঁও ও বাগলী শুল্কস্টেশন থেকে প্রতিবছর সরকার বিপুল পরিমাণ রাজস্ব পেয়ে থাকে। এসব শুল্কস্টেশনকে কেন্দ্র করে কয়েকশ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। ফলে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনীতিতে কয়লা আমদানিকারক গ্রুপের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

দীর্ঘদিন পর অনুষ্ঠিতব্য এ নির্বাচনকে ঘিরে ব্যবসায়ী মহলে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আগামী ১২ ডিসেম্বরের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা এবং ভোটারদের অংশগ্রহণের মধ্য দিয়ে সংগঠনের নেতৃত্ব নির্ধারিত হবে।

Halal Soap ,H.S.S. Road, Jhenaidah

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 realkhabor.com