সোমবারকুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে তৃণমূলের চাহিদা ও সাধারণ মানুষের ভালোবাসাকে পুঁজি করে এবং স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার আশ্বাসে চূড়ান্ত দলীয় সমর্থনের প্রত্যাশায় নির্বাচনী মাঠে সরব রয়েছেন তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক যুবরাজ ইসলাম রাসেল।
বর্তমানে ভিটিকান্দি ইউনিয়নের প্রতিটি গ্রাম, পাড়া-মহল্লা, হাট-বাজার, দোকানপাট এবং ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও সমর্থন চাচ্ছেন তিনি। সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে নিবিড় যোগাযোগ রক্ষা করায় ভোটারদের মাঝেও দেখা গেছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। স্থানীয়দের মতে, এমপি অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার অত্যন্ত আস্থাভাজন রাসেল নির্বাচিত হলে অবহেলিত ভিটিকান্দি
ইউনিয়নের কাঙ্ক্ষিত উন্নয়ন দ্রুত বাস্তবায়িত হবে।
স্থানীয় বিএনপি নেতাকর্মী ও প্রবীণ অভিভাবকদের একাংশ জানান, পদে না থেকেও যুবরাজ রাসেল ব্যক্তিগত উদ্যোগে এলাকায় অসংখ্য উন্নয়নমূলক কাজ করেছেন। তৃণমূল বিএনপি ও সাধারণ জনগণের দাবিপ্রতীক রাসেলের হাতে উঠলে বিপুল ভোটের ব্যবধানে তাঁর বিজয় সুনিশ্চিত।
উল্লেখ্য, রাজনীতিতে যুবরাজ রাসেল পূর্বে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক এবং ভিটিকান্দি ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রকাশকঃ মোঃ বিল্লাল হোসেন লিটু, সম্পাদকঃ মোঃ রবিউল ইসলাম রবি| Office Address: সমবায় মার্কেট, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়ক, ঝিনাইদহ| Phone number: +880 1711-138024| Gmail: realkhabor@gmail.com
ই-পেপার