
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজারে বিএসটিআইয়ের অনুমোদন বা সিএম লাইসেন্স ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) বিএসটিআই বিভাগীয় অফিস, খুলনা এবং পাইকগাছা উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সিএম লাইসেন্স গ্রহণ ছাড়া বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রয় এবং মিথ্যা তথ্য প্রদানের অভিযোগে চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পৃথক চারটি মামলা দায়ের করে প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো—
১. নিউ মর্ডান বেকারি, কপিলমুনি বাজার—সিএম লাইসেন্স ছাড়া বিস্কুট উৎপাদন ও বিক্রয় এবং মিথ্যা তথ্য প্রদানের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা।

২. সাতক্ষীরা ঘোষ ডেয়ারি, কপিলমুনি বাজার—সিএম লাইসেন্স ছাড়া ফার্মেন্টেড মিল্ক ও সুইটমিট উৎপাদন ও বিক্রয় এবং মিথ্যা তথ্য প্রদানের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা।

৩. ভাগ্যকুল সুইটস, কপিলমুনি বাজার—সিএম লাইসেন্স ছাড়া ফার্মেন্টেড মিল্ক ও সুইটমিট উৎপাদন ও বিক্রয় এবং মিথ্যা তথ্য প্রদানের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা।
৪. রিয়াদ ফুড প্রোডাক্টস, কপিলমুনি—সিএম লাইসেন্স ছাড়া বিস্কুট ও ব্রেড উৎপাদন ও বিক্রয় এবং মিথ্যা তথ্য প্রদানের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা।
মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। এ সময় বিএসটিআই বিভাগীয় অফিস, খুলনার ফিল্ড অফিসার (সিএম) মো. তারিকুল ইসলাম সুমন প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন।
জনস্বাস্থ্য সুরক্ষা, খাদ্যপণ্যের মান নিশ্চিতকরণ এবং ভেজাল ও মানহীন পণ্য উৎপাদন ও বিপণন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রকাশকঃ মোঃ বিল্লাল হোসেন লিটু, সম্পাদকঃ মোঃ রবিউল ইসলাম রবি| Office Address: সমবায় মার্কেট, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়ক, ঝিনাইদহ| Phone number: +880 1711-138024| Gmail: realkhabor@gmail.com
ই-পেপার