শিরোনাম :
মৌলভীবাজার জেলা অনূর্ধ্ব-১৪ অনূর্ধ্ব -১৬ অনূর্ধ্ব ১৮ সব উপজেলার বিভিন্ন দলের মিলে প্রাথমিক বাছাইয়ে Cricket Academy Sreemangal এর ১০ জন খেলোয়াড় নির্বাচিত এপেক্স বাংলাদেশের (NED) ন্যাশনাল এক্সটেনশন ডিরেক্টর পদে প্রথম পছন্দের ভোট কামনা করেছেন এমডি রেজাউল করিম তাহিরপুরে মা ও ১৮ মাসের শিশু সন্তান নিখোঁজ, সন্ধান চায় পরিবার ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু ঝিনাইদহে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উদযাপন শ্রীমঙ্গল পৌরসভাকে আধুনিক ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে চান মোঃ নুরুল আলম সিদ্দিকী শিবপুর বাসস্ট্যান্ডে উল্টো পথে যানবাহন চলাচলের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা শিবপুরে লাইসেন্সবিহীন পপুলার (প্রাঃ) হাসপাতালকে জরিমানা ৫০ শয্যার সাভার সরকারি হাসপাতালে রোগীর চাপ, করিডোরে মেঝেতে চিকিৎসা—স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সৌন্দর্যচর্চা কেবল বাহ্যিক সাজ নয়, আত্মবিশ্বাসেরও প্রকাশ, জন্মদিনে বিউটিশিয়ান রিফা জামানের জন্য বিশেষ শুভেচ্ছা

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঘোষিত মিড-ডে মিল কুপন/ ক্যান্টিন পাইলটিং এর শুভ উদ্ভোদন।

মোঃ মিজানুর রহমান সিলেট প্রতিনিধি।
  • আপডেটের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ২৬ সময়-দৃশ্য

 

 

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ঘোষিত দেশব্যাপী প্রাইমারী স্কুলের ছাত্র ছাত্রীদের মধ্যে মিড ডে মিল কুপন / ক্যান্টিন পাইলটিং এর কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আজ সারা দেশে প্রথম আনুষ্ঠানিক ভাবে ৮ টি বিভাগের ৮ টি প্রাইমারী স্কুলের ছাত্র ছাত্রীদের মধ্যে বিভিন্ন খাবার সামগ্রী বিতরন কার্যক্রমের শুভ উদ্ভোধন করা হয়। এরি ধারাবাহিকতার অংশ হিসেবে সিলেট বিভাগের মধ্যে সর্বপ্রথম স্কুল সিলেট সংসদীয় -৬ আসনের জননেতা এডভোকেট এমরান আহমেদ চৌধুরীর নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত সিলেট গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ বাজার সংলগ্ন হেলিমিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যাকজমক পুর্ন পরিবেশের সাথে ছাত্র ছাত্রীদের মধ্যে সুস্বাদু খাবার সামগ্রী বিতরন কার্যক্রমের শুভ উদ্ভোদন করা হয়। উক্ত অনুষ্ঠানে গোলাপগন্জ উপজেলার অত্যান্ত সুনামধন্য এবং বিচক্ষণ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ রফিকুল ইসলাম স্যার সহ শিক্ষা অফিসের বিভিন্ন উর্ধতন কর্তৃপক্ষ সহ অত্র স্কুলের মেনেজিং কমিটির সভাপতি এ সদস্যবৃন্দ সহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ রফিকুল ইসলাম বলেন, স্কুলে ছাত্র ছাত্রীদের নিয়মিত উপস্থিতি, ছাত্র ছাত্রীদের লেখা পড়ায় মনোযোগী এবং স্বাস্থ্যকর খাবার বিতরনের জন্য গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এই উদ্যোগ। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর এই মহতী ও সময়োপযোগী পদক্ষেপকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।


এসময় উক্ত অনুষ্ঠানে হেলিমিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষক সহ অত্র স্কুলের সহকারী শিক্ষক বৃন্দ এবং বিএনপির স্তানীয় নেতৃবৃন্দ সহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার লোকজন, ছাত্র ছাত্রীদের অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

Halal Soap ,H.S.S. Road, Jhenaidah

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 realkhabor.com