শিরোনাম :
পাইকগাছায় বিএসটিআইয়ের মোবাইল কোর্ট, চার প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা তৃণমূল বিএনপির উপচে পড়া সমর্থন: ভিটিকান্দি ইউনিয়নে প্রতীক পেলেই বিপুল ভোটে বিজয়ের সুনিশ্চিত বার্তা নিয়ে মাঠ কাঁপাচ্ছেন জনপ্রিয় নেতা যুবরাজ রাসেল শিবপুরে পুলিশের অভিযানে গুলি, দেশীয় অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৩ জন স্টার্টআপ অব দ্য ইয়ার’ নির্বাচিত ডুবোটেক, নতুন চেয়ারম্যান সাফিউস সামি আলমগীর কিংবদন্তি বাউলশিল্পী খোরশেদ আলমের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আলোচনায় মোস্তাক আহমেদ বেলাবোতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত বোরকা-নেকাব পরে অটোরিকশার স্টিয়ারিংয়ে রায়পুরার আছমা, দুই সন্তান নিয়ে জীবনযুদ্ধ বাংলাদেশ গ্রাম পুলিশ ২০২৬ উপলক্ষ্যে সিলেট বিভাগে প্রথম হওয়ার গৌরব অর্জন করেন সিলেটের শাহীন। ঝিনাইদহে স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানে ময়লা-আবর্জনা পরিষ্কার

গোলাপগঞ্জে সিএনজি পাম্পের ম্যানেজার হারুনুর রশিদের রহস্যজনক মৃত্যু

মোঃ মিজানুর রহমান সিলেট প্রতিনিধি।
  • আপডেটের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৩৫ সময়-দৃশ্য

 

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বইটির সিএনজি পাম্পের ম্যানেজার হারুনুর রশিদ (হারুন) মারা গেছেন। সিলেট নগরীর কদমতলী বাস টার্মিনাল এলাকার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গত ৬ নভেম্বর ২০২৬ ইং বৃহস্পতিবার কদমতলী বাস টার্মিনাল এলাকার আসমা ইন্টারন্যাশনাল হোটেলের ২০৭ নম্বর কক্ষে তাঁর অকাল মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে ৭ নভেম্বর ২০২৬ ইং তাঁর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে পুলিশ ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেননি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

হারুনুর রশিদের অকাল মৃত্যুতে তাঁর কর্মস্থল বইটির সিএনজি পাম্পসহ গোলাপগঞ্জ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও পরিচিতজনদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

তাঁর মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তাঁরা।

মহান আল্লাহ তায়ালা মরহুম হারুনুর রশিদকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের সুউচ্চ মাকাম দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করুন। আমিন।

Halal Soap ,H.S.S. Road, Jhenaidah

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 realkhabor.com