শিরোনাম :
গাজীপুরের মৌচাকে মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা গোলাপগঞ্জে মরহুম আলতাফ হোসেনের স্মরণে ফ্রি মেডিকেল ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প পরিদর্শন করলেন নজরুল ইসলাম কাজ পেয়ে উধাও ঠিকাদার, দেড় বছরেও শুরু হয়নি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সড়কের সংস্কার পঞ্চগড়ে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার অভিযুক্ত গাজীপুরে উড়াল সেতুতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের তিনজনের দোহারে প্রবাসীর বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট আদালতের আদেশ ও আপিল অসান্য করে ভুমি খেকুদের অবৈধ ভাবে জায়গা বিক্রির পায়তারা। মোরেলগঞ্জে বিএসটিআইয়ের মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানের ২০ হাজার টাকা জরিমানা পঞ্চগড়ে বসতঘরের শোবার কক্ষ পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি প্রায় দেড় লাখ টাকা শাপলাপুর ইউনিয়ন বিএনপির রাজনীতিতে ত্যাগ, সংগ্রাম ও নেতৃত্বের প্রতীক মাস্টার সিরাজুল ইসলাম

ঝিনাইদহে বৈধকাগজপত্রবিহীন ৪২০ বস্তা সারসহ একটি ট্রাক আটক

নিজস্ব প্রতিবেদক, রিয়েল খবর
  • আপডেটের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১৫ সময়-দৃশ্য

 

ঝিনাইদহে পরিবহনের বৈধ কাগজপত্রবিহীন সারবোঝাই একটি ট্রাক আটক করে পুলিশের হেফাজতে দিয়েছে স্থানীয় লোকজন। আটক ট্রাকে করে যশোরের নওয়াপাড়া থেকে কুষ্টিয়ায় ৪২০ বস্তা টিএসপি সার নিয়ে যাওয়া হচ্ছিল।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ঝিনাইদহ ক্যাডেট কলেজ এলাকায় ট্রাকটি আটক করা হয়। তবে ট্রাকের চালক ও হেলপার কাউকে আটক করতে পারেনি পুলিশ। রাত ১১টা পর্যন্ত সারবোঝায় ট্রাকটি ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা সদস্যরা হেফাজতে রাখেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজবাড়ি-ট-১১-০১৪১ রেজিস্ট্রেশন নাম্বারের একটি ট্রাকে যশোরের নোয়াপাড়া থেকে সারবোঝাই করে কুষ্টিয়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে স্থানীয় লোকজন ঝিনাইদহ ক্যাডেট কলেজের সামনে ট্রাকটি থামিয়ে কি মাল নিয়ে যাওয়া হচ্ছে এমন তথ্য জানতে চাইলে তারা জানান যশোরের নোয়াপাড়া থেকে সার নিয়ে কুষ্টিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু ট্রাকটির চালক ট্রাকে থাকা সারের কোন মেমো বা চালান আছে কিনা জানতে চাইলে তারা দেখাতে পারেননি। পরে স্থানীয়রা ট্রাকটি আটকে রেখে জেলা ট্রাক-লরি-ট্রাক্টর ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন ও রাজনৈতিক নেতৃবৃন্দকে খবর দেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে ট্রাকটি হেফাজতে নেয়।

জেলা ট্রাক মালিক সমিতির সদস্য সাজেদুর রহমান মিলন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি স্থানীয়রা সার সহ ট্রাকটি আটক করে রেখেছে। সরকার সার সিন্ডিকেটের তৎপরতা রুখতে সোচ্চার। সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এই অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে সার কেনাবেচা করে আসছে। আমরা দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানাই।

ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. কামরুজ্জামান বলেন, স্থানীয়রা সারবোঝাই একটি ট্রাক আটক করেছে এমন সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে প্রশাসনের লোকজন গেছে তারা সব খোঁজখবর নিচ্ছেন। বিধি অনুযায়ী পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হবে।

ঝিনাইদহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(অর্থ ও প্রশাসন) শেখ বিল্লাল হোসেন বলেন, ইউএনও এবং কৃষি অফিসারকে সারের কাগজপত্র যাচাই করতে বলা হয়েছে। তারা যাচাই-বাছাই করার পরে যদি সারগুলি অবৈধ বলে প্রমাণিত হয় তবে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Halal Soap ,H.S.S. Road, Jhenaidah

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 realkhabor.com