
সিলেটের মাননীয় বিজ্ঞ আদালতের আদেশ ও নিষেধাজ্ঞা অমান্য করে সিলেটের ভুমি খেকুদের অবৈধ ভাবে জায়গা বিক্রির পায়তারা। জানা যায় খয়রুন্নেসা গন কর্তৃক নিম্ন তফসিল বর্নিত সম্পত্তিতে জৈন্তাপুর সহকারী জজ, সিলেট আদালতে স্বত্ব মামলা মোকদ্দমা নং ১২০/২০২২ ইং দায়ের করা মামলায় মাননীয় আদালত বিগত ০৭/১১/২০২৩ ইং তারিখে মিসেস খয়রুন্নেসা গনের অনুকুলে রায় প্রদান করেন।
বর্তমানে আপিল মোকদ্দমা নং ৬১/২০২৪ ইং, ৫৪/২০২৪ ইং এবং ৮১/২০২৪ ইং মাননীয় আদালতে চলমান রহিয়াছে বিধায় নিম্ন বর্নিত দাগের ও খতিয়ানের জায়গা সমুহ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ক্রয় বা বিক্রয় এবং হস্তান্তর নিষিদ্ধ রহিয়াছে।
ইদানীং মিসেস খয়রুন্নেসা গন বিভিন্ন খবর মারফতে জানতে পারতেছেন, বিবাদীগন গোপনে নিম্ন বর্নিত সম্পত্তি বিক্রয় বা হস্তান্তরের অসৎ পায়তারায় লিপ্ত।
এমতাবস্থায় নিম্ন বর্নিত সম্পত্তি ক্রয় বিক্রয় বা হস্তান্তর থেকে সর্বসাধারণকে বিরত থাকতে ইলেক্ট্রনিক, অনলাইন এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে অবহিত করা যাচ্ছে। অন্যথায় পরবর্তীতে আদালত কর্তৃক যেকোন ক্ষতিগ্রস্ততার আইন মেনে নিতে বাধ্য। ইহার পরও যদি বিবাদী গনের সহিত কোন যোগ সাযোজ করে কোনরূপ ক্রয়,বিক্রয় বা হস্তান্তরে জড়িত হন তবে ঐ দায় তাহার বা তাহাদের উপর বর্তাইবে। এবং যথাসময়ে আইনের আওতায় আসতে বাধ্য থাকিবেন।
তফসিল
________
জেলা সিলেট, থানা সদর, সিলেট মিউনিসিপালিটি, জে এল নং ৯১ স্তিত।
ছাপা খতিয়ান নং- ৯৪৮
দাগ নং পরিমান রকম
__ ___ ___
৮২৩৯ ০.০৩১২ চারা
৮২৪৬ ০.০৪৯৪ বাড়ী
৮২৪৭ ০.০১৬২ রাস্তা
৮২৪৮ ০.০৭১৯ বাড়ী
৮২৮০ ০. ০২২৫ বাড়ি
৮২৫৩ ০ ০৩২৫ পুকুর
৮২৭৯ ০.০০২৫ ইন্দাদা
৮২৫২ ০.২১৫০ বাড়ি
৮২৫২ ০.০১ ৯৪ ডোবা
৮২৮৮ ০.০৪২৫ পুকুর৷
৮৩৭৮ ০.০০০৪ কবরস্থান
৮২৫৪ ০.০৩২৫ বাড়ি
৮২৫০ ০. ০৫১২ বাড়ি
৮২৫২ ০.০৩৬৯ বাড়ি