
শ্রীমঙ্গলে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শ্রীমঙ্গল উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রাঙ্গণে পরিস্কার পরিছন্ন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বেলাল আহমেদের নেতৃত্বে পরিস্কার পরিছন্ন কার্যক্রমে অংশ নেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ ফয়সাল জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শিমুল আহমেদ তৈয়ব, যুগ্ম আহবায়ক আঃ খালেক তালুকদার, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহান আহমেদ জয়নাল, যুগ্ম আহবায়ক সাগর আহমেদ,সাবেক সদস্য সচিব রুমেল খাঁন, সদস্য জসিম উদ্দিন, আশিদ্রোন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমেদ মুন্না, শ্রীমঙ্গল সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মনসুর মাহমুদ সুমন, ভুনবীর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নজরুল ইসলাম বকুল প্রমুখ।