শিরোনাম :
মোরেলগঞ্জে বিএসটিআইয়ের মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানের ২০ হাজার টাকা জরিমানা পঞ্চগড়ে বসতঘরের শোবার কক্ষ পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি প্রায় দেড় লাখ টাকা শাপলাপুর ইউনিয়ন বিএনপির রাজনীতিতে ত্যাগ, সংগ্রাম ও নেতৃত্বের প্রতীক মাস্টার সিরাজুল ইসলাম ধর্মীয় প্রতিষ্ঠান ও সড়ক উন্নয়নে ফরিদপুর-২ আসনে বরাদ্দ ১২ কোটি ৫৫ লাখ টাকা! ঝিনাইদহে বৈধকাগজপত্রবিহীন ৪২০ বস্তা সারসহ একটি ট্রাক আটক বাংলাদেশ প্রেসক্লাব সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির অনুমোদন। গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির নতুন আহ্বায়ক কমিটি গঠন,আহ্বায়ক এম কাজল খান, সদস্যসচিব মোঃ সালাহ উদ্দিন আহমেদ ঝিনাইদহে বান্ধবীকে নিয়ে ঘুরতে এসে ট্রাকের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত, আহত বান্ধবী বেলাবোতে নবপ্রভা মানবকল্যাণ ফাউন্ডেশনের ক্রীড়া সামগ্রী বিতরণ জমি নিয়ে বিরোধের জেরে ৪৫ শতক জমির ধান কেটে নেওয়ার অভিযোগ

ঝিনাইদহে বান্ধবীকে নিয়ে ঘুরতে এসে ট্রাকের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত, আহত বান্ধবী

নিজস্ব প্রতিবেদক, রিয়েল খবর
  • আপডেটের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৭ সময়-দৃশ্য
Oplus_131072

 ঝিনাইদহে বান্ধবীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় আমিনুর রহমান সৌরভ (সৌরভ) নামের এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা রিয়া খাতুন নামে এক তরুণী আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে আমিনুর রহমান সৌরভ ও তাঁর বান্ধবী রিয়া খাতুন মোটরসাইকেলে চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহে ঘুরতে আসছিলেন। পথে হলিধানী বাজার এলাকায় একটি গতিরোধক পার হওয়ার সময় মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে দুজনই সড়কে পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সৌরভকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত রিয়া খাতুনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত আমিনুর রহমান সৌরভ চুয়াডাঙ্গা পৌরসভার বড় বাজার এলাকার আসলাম হোসেনের ছেলে। তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘাতক ট্রাকটি শনাক্ত ও চালককে আটক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

রিয়েল খবর সত্য প্রকাশে নির্ভীক আমরা

www.realkhabor.com

Halal Soap ,H.S.S. Road, Jhenaidah

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 realkhabor.com