
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলন World Business Forum-2026-এ বিশেষ অতিথি হিসেবে লালগালিচা সংবর্ধনা পেয়েছেন ঝিনাইদহের কৃতী সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকারকর্মী ড. মো. আনোয়ারুজ্জামান আজাদ ওরফে চঞ্চল।
গত ৩১ অক্টোবর ২০২৬ ইং তারিখে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘টেম্পল ট্রিজ’ (Temple Trees)-এর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ আন্তর্জাতিক ফোরামে তাঁকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানে প্রথা অনুযায়ী রাষ্ট্রীয় অতিথির মর্যাদায় তাঁকে লালগালিচা সংবর্ধনার মাধ্যমে বরণ করে নেওয়া হয়।
এ সম্মানজনক সংবর্ধনা প্রাপ্তিতে ড. মো. আনোয়ারুজ্জামান আজাদ একজন সাধারণ বাংলাদেশি নাগরিক হিসেবে নিজেকে গর্বিত ও সৌভাগ্যবান মনে করছেন। একই সঙ্গে তিনি মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জ্ঞাপন করেছেন।

শ্রীলঙ্কা সফরকালে তাঁকে এমন অসামান্য সম্মান প্রদর্শন ও রাষ্ট্রীয় প্রথা অনুযায়ী বরণ করে নেওয়ার আয়োজনের জন্য শ্রীলঙ্কার সপ্তম রাষ্ট্রপতি মৈত্রীপালা সিরিসেনার (Maithripala Sirisena) প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন তিনি।
এ ছাড়া World Business Forum-2026-এ বিশেষ অতিথি হিসেবে তাঁকে মনোনীত করা এবং সম্মানজনক সংবর্ধনার ব্যবস্থা করায় আয়োজক কর্তৃপক্ষ ও মনোনয়ন বোর্ডের সকল সদস্যের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তিনি মনে করেন, আন্তর্জাতিক অঙ্গনে এ ধরনের সম্মাননা শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং একজন বাংলাদেশি এবং ঝিনাইদহের সন্তান হিসেবে এটি গর্ব ও অনুপ্রেরণার বিষয়। এ সম্মাননা তাঁর জীবনে আনন্দ, কৃতজ্ঞতা ও স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।
রিয়েল খবর
সত্য প্রকাশে নির্ভীক আমরা