শিরোনাম :
শৈলকূপায় জাসাসের মাদকবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ঝিনাইদহের মহেশপুরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে কৃষক নিহত যুবদলের নতুন নেতৃত্বে বড় চমকের আভাস! সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে আকরামুল হাসান মিন্টু, তৃণমূলে বাড়ছে প্রত্যাশা বাবার অসমাপ্ত স্বপ্ন পূরণে আবারও নির্বাচনী মাঠে মিষ্টার, সোনাহারে আলোচনায় নতুন সমীকরণ বাবার অসমাপ্ত স্বপ্ন পূরণে আবারও নির্বাচনী মাঠে মিষ্টার, সোনাহারে আলোচনায় নতুন সমীকরণ বেলাবোতে পাগলা শিয়ালের কামড়ে শিশু-নারীসহ ২৫ জন আহত, এলাকায় আতঙ্ক গাজীপুরের মৌচাকে মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা গোলাপগঞ্জে মরহুম আলতাফ হোসেনের স্মরণে ফ্রি মেডিকেল ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প পরিদর্শন করলেন নজরুল ইসলাম কাজ পেয়ে উধাও ঠিকাদার, দেড় বছরেও শুরু হয়নি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সড়কের সংস্কার পঞ্চগড়ে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার অভিযুক্ত

শৈলকূপায় জাসাসের মাদকবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মোঃ কামরুজ্জামান লিটন, বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১১ সময়-দৃশ্য

“মাদককে না বলুন, সুস্থ সমাজ গড়ে তুলুন”—এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের শৈলকূপায় উপজেলা জাসাসের উদ্যোগে মাদকবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মিছিলটি উপজেলার গাড়াগঞ্জ বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

শৈলকূপা উপজেলা জাসাসের সভাপতি নুরুল ইসলাম রান্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকূপা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তুর্কি। প্রধান বক্তা ছিলেন ঝিনাইদহ জেলা জাসাসের আহ্বায়ক এম এ কবির।

এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জাসাসের সদস্য সচিব কামরুজ্জামান লিটন।

বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। বিশেষ করে যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সামাজিক প্রতিরোধ ও জনসচেতনতা গড়ে তোলা জরুরি। মাদক নির্মূলে রাজনৈতিক নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, শৈলকূপা উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, পৌর জাসাসের সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা জাসাস নেতা সুজন হোসেন মহাসিন হোসেন সহ জাসাস ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভাপতির বক্তব্যে নুরুল ইসলাম রান্নু বলেন, শৈলকূপা থেকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলে জাসাসের এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

মিছিল ও সমাবেশে জাসাস এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

তথ্য ও সংবাদ: মোঃ কামরুজ্জামান লিটন, ঝিনাইদহ। প্রকাশনা: রিয়েল খবর।

Halal Soap ,H.S.S. Road, Jhenaidah

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 realkhabor.com