শিরোনাম :
শৈলকূপায় জাসাসের মাদকবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ঝিনাইদহের মহেশপুরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে কৃষক নিহত যুবদলের নতুন নেতৃত্বে বড় চমকের আভাস! সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে আকরামুল হাসান মিন্টু, তৃণমূলে বাড়ছে প্রত্যাশা বাবার অসমাপ্ত স্বপ্ন পূরণে আবারও নির্বাচনী মাঠে মিষ্টার, সোনাহারে আলোচনায় নতুন সমীকরণ বাবার অসমাপ্ত স্বপ্ন পূরণে আবারও নির্বাচনী মাঠে মিষ্টার, সোনাহারে আলোচনায় নতুন সমীকরণ বেলাবোতে পাগলা শিয়ালের কামড়ে শিশু-নারীসহ ২৫ জন আহত, এলাকায় আতঙ্ক গাজীপুরের মৌচাকে মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা গোলাপগঞ্জে মরহুম আলতাফ হোসেনের স্মরণে ফ্রি মেডিকেল ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প পরিদর্শন করলেন নজরুল ইসলাম কাজ পেয়ে উধাও ঠিকাদার, দেড় বছরেও শুরু হয়নি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সড়কের সংস্কার পঞ্চগড়ে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার অভিযুক্ত

বেলাবোতে পাগলা শিয়ালের কামড়ে শিশু-নারীসহ ২৫ জন আহত, এলাকায় আতঙ্ক

মোঃ রাজিব ভূইয়া, নরসিংদী (প্রতিনিধি
  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ২২ সময়-দৃশ্য

 

নরসিংদী জেলার বেলাবো উপজেলার চর বেলাবো গ্রামের কৃষি এলাকায় একটি পাগলা শিয়ালের কামড়ে শিশু, নারী, নতুন বউ ও বৃদ্ধসহ অন্তত ২৫ জন মানুষ আহত হয়েছেন। আকস্মিক এই ঘটনায় পুরো এলাকায় সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ওই এলাকার কৃষকরা চর বেলাবো গ্রামের বিভিন্ন সবজি ক্ষেতে (বিশেষ করে শিম ক্ষেতে) কাজ করছিলেন। কেউ শিম ক্ষেতের পাতা ছাঁটাই করছিলেন, আবার কেউ জমির টালের নিচে বা ক্ষেতের আইলে কাজ করছিলেন। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করেই একটি উগ্র ও পাগলা শিয়াল কৃষক ও স্থানীয় লোকজনের ওপর চড়াও হয়। যাকে যেখানে সামনে পেয়েছে, সেখানেই অতর্কিত আক্রমণ করে কামড়াতে শুরু করে। ক্ষেতের ভেতরে কাজ করার সময় আত্মরক্ষার সুযোগ না পেয়ে অনেকে শিয়ালের কামড়ে গুরুতর জখম হন।

হাসপাতাল ও চিকিৎসা সূত্র জানায়, শিয়ালের কামড়ের শিকার হয়ে একে একে প্রায় ২৫ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। আহতদের মধ্যে বেশিরভাগেরই ক্ষতের পরিমাণ গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা ও অ্যান্টিরেবিস ইনজেকশন দেওয়ার পর তাদের উন্নত চিকিৎসার জন্য নরসিংদী জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

হঠাৎ করে দিনের আলোয় এমন পাগলা শিয়ালের উৎপাদ এবং একসঙ্গে এত লোক আক্রান্ত হওয়ার ঘটনায় স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। দ্রুত শিয়ালটিকে আটক বা মেরে ফেলার জন্য স্থানীয় প্রশাসন ও বন বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

Halal Soap ,H.S.S. Road, Jhenaidah

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 realkhabor.com