শিরোনাম :
বেলাবোতে নবপ্রভা মানবকল্যাণ ফাউন্ডেশনের ক্রীড়া সামগ্রী বিতরণ জমি নিয়ে বিরোধের জেরে ৪৫ শতক জমির ধান কেটে নেওয়ার অভিযোগ নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের রঞ্জিত সরকারের নেতৃত্বে সুনামগঞ্জে জনসভা। নরসিংদীতে দিনে-দুপুরে ছিনতাই, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ গাজীপুরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের বাসে আগুন শিবপুরে কৃষিজমির টপ সয়েল কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান, ভেকু জব্দ শ্রীমঙ্গল উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পরিস্কার পরিছন্ন কার্যক্রম প্রতিদিন হাজার হাজার গাড়ি ও মানুষ মৃত্যু ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে অরক্ষিত রেলক্রসিং পাইকগাছায় বিএসটিআইয়ের মোবাইল কোর্ট, চার প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা তৃণমূল বিএনপির উপচে পড়া সমর্থন: ভিটিকান্দি ইউনিয়নে প্রতীক পেলেই বিপুল ভোটে বিজয়ের সুনিশ্চিত বার্তা নিয়ে মাঠ কাঁপাচ্ছেন জনপ্রিয় নেতা যুবরাজ রাসেল

বেলাবোতে নবপ্রভা মানবকল্যাণ ফাউন্ডেশনের ক্রীড়া সামগ্রী বিতরণ

মোঃ রাজিব ভূইয়া, নরসিংদী (প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৭ সময়-দৃশ্য

 

নরসিংদীর বেলাবো উপজেলার বাজনাব ইউনিয়নের সবকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের খেলাধুলার মানোন্নয়ন ও শারীরিক গঠনের লক্ষ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘নবপ্রভা মানবকল্যাণ ফাউন্ডেশন’।

আজ (১০ নভেম্বর) বিকালে বাজনাব ইউনিয়নের বীরবাঘবের পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত ক্রীড়া সামগ্রিক বিতরণ অনুষ্ঠানে নবপ্রভা মানবকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মোঃ আজিজুর রহমান নান্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক মোঃ সরদার আসাদুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ সংগঠনের এই মানবিক ও সামাজিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাদকমুক্ত সমাজ গঠন ও কিশোর গ্যাং-এর মতো সামাজিক ব্যাধি থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে তরুণদের বেশি বেশি খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। এমন জনকল্যাণমূলক কাজে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে মোঃ আজিজুর রহমান নান্টু বলেন, ‘নবপ্রভা মানবকল্যাণ ফাউন্ডেশন’ সবসময়ই সমাজের অসহায় মানুষের পাশে এবং তরুণ প্রজন্মকে মাদকমুক্ত করতে কাজ করবে।তাই সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাই।

Halal Soap ,H.S.S. Road, Jhenaidah

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 realkhabor.com