শিরোনাম :
শৈলকূপায় জাসাসের মাদকবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ঝিনাইদহের মহেশপুরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে কৃষক নিহত যুবদলের নতুন নেতৃত্বে বড় চমকের আভাস! সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে আকরামুল হাসান মিন্টু, তৃণমূলে বাড়ছে প্রত্যাশা বাবার অসমাপ্ত স্বপ্ন পূরণে আবারও নির্বাচনী মাঠে মিষ্টার, সোনাহারে আলোচনায় নতুন সমীকরণ বাবার অসমাপ্ত স্বপ্ন পূরণে আবারও নির্বাচনী মাঠে মিষ্টার, সোনাহারে আলোচনায় নতুন সমীকরণ বেলাবোতে পাগলা শিয়ালের কামড়ে শিশু-নারীসহ ২৫ জন আহত, এলাকায় আতঙ্ক গাজীপুরের মৌচাকে মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা গোলাপগঞ্জে মরহুম আলতাফ হোসেনের স্মরণে ফ্রি মেডিকেল ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প পরিদর্শন করলেন নজরুল ইসলাম কাজ পেয়ে উধাও ঠিকাদার, দেড় বছরেও শুরু হয়নি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সড়কের সংস্কার পঞ্চগড়ে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার অভিযুক্ত

পঞ্চগড়ে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার অভিযুক্ত

লক্ষ্মণ রায় পঞ্চগড় প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ২২ সময়-দৃশ্য

 

পঞ্চগড়ের দেবীগঞ্জে ১২ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গুরুতর অসুস্থ শিশুটিকে প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার ৫ নং সুন্দরদিঘী ইউনিয়নের সুন্দরদিঘী দারারপাড় এলাকায় এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগীর পরিবারের দায়ের করা এজাহারে উল্লেখ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম খগেশ্বর রায় (৪৮)। তিনি ওই এলাকার বাসিন্দা ও বিবাহিত। ভুক্তভোগী শিশুটি কালীগঞ্জ সুকাতু প্রধান উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
ভুক্তভোগীর মায়ের দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটি তাদের বসতবাড়ির সামনে অবস্থান করছিল। পরিবারের সদস্যরা বাড়ির ভেতরে সাংসারিক কাজে ব্যস্ত থাকার সুযোগে অভিযুক্ত ব্যক্তি শিশুটির মুখ চেপে ধরে টেনেহিঁচড়ে পাশের একটি বাঁশঝাড়ের নিচে খালের পাড়ে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, শিশুটির চিৎকার শুনে তার মা, ভাই ও এক প্রতিবেশী নারী ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান। পরে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নেওয়া হয়। এ সময় তার শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরিবারের সদস্যরা প্রথমে বাড়িতে থাকা ওষুধ খাওয়ান। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠান।
এ ঘটনায় শিশুটির মা নিরতী রানী রায় দেবীগঞ্জ থানায় খগেশ্বর রায়ের বিরুদ্ধে লিখিত এজাহার দিয়েছেন।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া বলেন, ‘অভিযুক্তকে গতকাল রাতেই গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

Halal Soap ,H.S.S. Road, Jhenaidah

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 realkhabor.com