শিরোনাম :
বেলাবোতে নবপ্রভা মানবকল্যাণ ফাউন্ডেশনের ক্রীড়া সামগ্রী বিতরণ জমি নিয়ে বিরোধের জেরে ৪৫ শতক জমির ধান কেটে নেওয়ার অভিযোগ নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের রঞ্জিত সরকারের নেতৃত্বে সুনামগঞ্জে জনসভা। নরসিংদীতে দিনে-দুপুরে ছিনতাই, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ গাজীপুরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের বাসে আগুন শিবপুরে কৃষিজমির টপ সয়েল কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান, ভেকু জব্দ শ্রীমঙ্গল উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পরিস্কার পরিছন্ন কার্যক্রম প্রতিদিন হাজার হাজার গাড়ি ও মানুষ মৃত্যু ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে অরক্ষিত রেলক্রসিং পাইকগাছায় বিএসটিআইয়ের মোবাইল কোর্ট, চার প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা তৃণমূল বিএনপির উপচে পড়া সমর্থন: ভিটিকান্দি ইউনিয়নে প্রতীক পেলেই বিপুল ভোটে বিজয়ের সুনিশ্চিত বার্তা নিয়ে মাঠ কাঁপাচ্ছেন জনপ্রিয় নেতা যুবরাজ রাসেল

গাজীপুরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের বাসে আগুন

স্টাফ রিপোর্টার, গাজীপুর জেলা মোঃ রাজিব হোসেন
  • আপডেটের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৬৩ সময়-দৃশ্য

 

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় বাসটি পুড়ে গেছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বাসস্টেশনসংলগ্ন কাজলী ফার্মের পাশে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে বাসটি দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। এ সময় আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় তাঁরা তা নিয়ন্ত্রণে আনতে পারেননি।

পরে খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। আগুনে বাসটি পুড়ে গেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।

Halal Soap ,H.S.S. Road, Jhenaidah

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 realkhabor.com