শিরোনাম :
শৈলকূপায় জাসাসের মাদকবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ঝিনাইদহের মহেশপুরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে কৃষক নিহত যুবদলের নতুন নেতৃত্বে বড় চমকের আভাস! সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে আকরামুল হাসান মিন্টু, তৃণমূলে বাড়ছে প্রত্যাশা বাবার অসমাপ্ত স্বপ্ন পূরণে আবারও নির্বাচনী মাঠে মিষ্টার, সোনাহারে আলোচনায় নতুন সমীকরণ বাবার অসমাপ্ত স্বপ্ন পূরণে আবারও নির্বাচনী মাঠে মিষ্টার, সোনাহারে আলোচনায় নতুন সমীকরণ বেলাবোতে পাগলা শিয়ালের কামড়ে শিশু-নারীসহ ২৫ জন আহত, এলাকায় আতঙ্ক গাজীপুরের মৌচাকে মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা গোলাপগঞ্জে মরহুম আলতাফ হোসেনের স্মরণে ফ্রি মেডিকেল ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প পরিদর্শন করলেন নজরুল ইসলাম কাজ পেয়ে উধাও ঠিকাদার, দেড় বছরেও শুরু হয়নি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সড়কের সংস্কার পঞ্চগড়ে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার অভিযুক্ত

বাবার অসমাপ্ত স্বপ্ন পূরণে আবারও নির্বাচনী মাঠে মিষ্টার, সোনাহারে আলোচনায় নতুন সমীকরণ

পঞ্চগড় প্রতিনিধি:
  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১০ সময়-দৃশ্য

 

স্থানীয় সরকার নির্বাচন ঘনিয়ে এলেই গ্রামবাংলার চায়ের দোকান থেকে শুরু করে হাটবাজার, পাড়া-মহল্লা-সবখানেই জমে ওঠে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা। কে হবেন এলাকার যোগ্য জনপ্রতিনিধি, বিপদে-আপদে কাকে পাশে পাওয়া যাবে, কে মানুষের সুখ-দুঃখের সঙ্গী হবেন-এসব প্রশ্ন ঘিরেই চলে নানা বিশ্লেষণ। কখনো চায়ের কাপে চুমুক দিতে দিতে, আবার কখনো বিকেলের আড্ডায় উঠে আসে সম্ভাব্য প্রার্থীদের নাম।
এবার সেই আলোচনায় সরব হয়ে উঠেছে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ৬ নং সোনাহার মল্লিকাদহ ইউনিয়ন। সম্ভাব্য ২০২৭ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে আলোচনায় উঠে এসেছে ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তহিদুর রহমান মিষ্টারের নাম।
মিষ্টারের রাজনৈতিক পথচলার সঙ্গে জড়িয়ে রয়েছে পারিবারিক এক ইতিহাস। তাঁর বাবা মরহুম আফছার আলী দীর্ঘদিন ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। তবে সর্বশেষ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের কয়েক দিন আগে তাঁর মৃত্যু হয়। বাবার অসমাপ্ত নির্বাচনী স্বপ্ন পূরণের প্রত্যয় নিয়ে অনেকটা পূর্বপ্রস্তুতি ছাড়াই নির্বাচনে অংশ নেন ছেলে তহিদুর রহমান মিষ্টার।
২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ওই নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি। নির্বাচনে বিজয়ী প্রার্থী পান ৩ হাজার ৫০৩ ভোট। অন্যদিকে মিষ্টার পান ৩ হাজার ১২৫ ভোট। তবে নির্বাচনে পরাজয়ের পরও স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেননি তিনি। বরং এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার মধ্য দিয়ে নিজের অবস্থান ধরে রাখার চেষ্টা করছেন।
এবারও চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনাকে ঘিরে স্থানীয়দের আলোচনায় রয়েছে তাঁর নাম। অনেকের কাছে এটি কেবল একটি নির্বাচনে অংশ নেওয়ার বিষয় নয়; বরং বাবার রাজনৈতিক উত্তরাধিকার ও রেখে যাওয়া অসমাপ্ত স্বপ্নকে এগিয়ে নেওয়ার একটি প্রয়াস।
স্থানীয় বাসিন্দা গোপাল চন্দ্র রায় বলেন, “একজন জনপ্রতিনিধির মধ্যে যেসব গুণ থাকা প্রয়োজন, তার অনেকগুলোই মিষ্টারের মধ্যে রয়েছে। জনপ্রতিনিধি হলে এমনই হওয়া উচিত।”
অন্যদিকে গোলাম রব্বানীর মূল্যায়নেও উঠে এসেছে মিষ্টারের ব্যক্তিগত আচরণ ও দীর্ঘদিনের পরিচয়ের বিষয়টি। তিনি বলেন, “ছোটবেলা থেকেই মিষ্টার চাচাকে দেখে আসছি। আজ অবধি তাঁকে কোনো খারাপ কাজ করতে কিংবা কারও সঙ্গে খারাপ আচরণ করতে দেখিনি। ব্যক্তি হিসেবে তিনি আদর্শবান। আমার মতে, তিনি চেয়ারম্যান হওয়ার যোগ্য।”
ধর্ম-বর্ণ ও নানা শ্রেণি-পেশার মানুষের সহাবস্থানে সোনাহার মল্লিকাদহ ইউনিয়ন একটি সম্প্রীতির জনপদ হিসেবে পরিচিত। এখানকার মানুষের প্রত্যাশা-যিনি চেয়ারম্যান নির্বাচিত হবেন, তিনি যেন দল-মত ও ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে সবার প্রতিনিধি হিসেবে কাজ করেন। শুধু সুখের দিনে শুভেচ্ছা জানানো নয়, বরং দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোই যেন হয় জনপ্রতিনিধির প্রকৃত পরিচয়।
সব মিলিয়ে সম্ভাব্য ২০২৭ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সোনাহার মল্লিকাদহ ইউনিয়নে আগাম রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। সেই আলোচনায় তহিদুর রহমান মিষ্টারের অবস্থান কতটা শক্ত হবে, তা নির্ধারণ করবেন শেষ পর্যন্ত ইউনিয়নের ভোটাররাই। তবে বাবার রাজনৈতিক স্মৃতি, নিজের পূর্ববর্তী নির্বাচনী অভিজ্ঞতা এবং স্থানীয় মানুষের সঙ্গে দীর্ঘদিনের যোগাযোগ-এই তিন বিষয়কে পুঁজি করে নতুন নির্বাচনী সমীকরণে নিজের অবস্থান তৈরি করতে চাইছেন তিনি।

Halal Soap ,H.S.S. Road, Jhenaidah

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 realkhabor.com