শিরোনাম :
গাজীপুরের মৌচাকে মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা গোলাপগঞ্জে মরহুম আলতাফ হোসেনের স্মরণে ফ্রি মেডিকেল ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প পরিদর্শন করলেন নজরুল ইসলাম কাজ পেয়ে উধাও ঠিকাদার, দেড় বছরেও শুরু হয়নি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সড়কের সংস্কার পঞ্চগড়ে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার অভিযুক্ত গাজীপুরে উড়াল সেতুতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের তিনজনের দোহারে প্রবাসীর বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট আদালতের আদেশ ও আপিল অসান্য করে ভুমি খেকুদের অবৈধ ভাবে জায়গা বিক্রির পায়তারা। মোরেলগঞ্জে বিএসটিআইয়ের মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানের ২০ হাজার টাকা জরিমানা পঞ্চগড়ে বসতঘরের শোবার কক্ষ পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি প্রায় দেড় লাখ টাকা শাপলাপুর ইউনিয়ন বিএনপির রাজনীতিতে ত্যাগ, সংগ্রাম ও নেতৃত্বের প্রতীক মাস্টার সিরাজুল ইসলাম

জমি নিয়ে বিরোধের জেরে ৪৫ শতক জমির ধান কেটে নেওয়ার অভিযোগ

লক্ষ্মণ রায় ,পঞ্চগড় প্রতিনিধি;
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ২৬ সময়-দৃশ্য

 

পঞ্চগড়ের দেবীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তির ভোগদখলে থাকা জমি থেকে প্রায় ৪০ মণ আমন ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী কয়েকজনের বিরুদ্ধে। পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে ধান কেটে নিয়ে এক অভিযুক্তের বাড়িতে রাখা হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী অনিল চন্দ্র রায়। এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে অভিযুক্ত করে দেবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলার ৬ নং সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের মল্লিকাদহ বালাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, অনিল চন্দ্র রায় দীর্ঘদিন ধরে পৈতৃক সূত্রে পাওয়া জমিটি ভোগদখল করে আসছেন। জমির মালিকানা ও দখল নিয়ে প্রতিবেশী কয়েকজনের সঙ্গে তাঁর বিরোধ চলে আসছিল।
এ নিয়ে স্থানীয় চেয়ারম্যান, গ্রাম আদালত ও দেবীগঞ্জ থানায় একাধিকবার সালিস-বৈঠক হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে তাঁর পক্ষে সিদ্ধান্ত দিয়েছিল বলে দাবি করেন অনিল চন্দ্র রায়।
এরই ধারাবাহিকতায় গত ১৬ জুলাই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অনিল চন্দ্র রায়ের পরিবারের কয়েকজন সদস্য আহত হন। এ ঘটনায় তাঁর অভিযোগের ভিত্তিতে গত ১৮ জুলাই দেবীগঞ্জ থানায় একটি মামলা হয়। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন।

অনিল চন্দ্র রায়ের অভিযোগ, রবিবার সকালে তিনি ও পরিবারের সদস্যরা একটি মামলায় হাজিরা দিতে পঞ্চগড় আদালতে যান। এ সুযোগে অভিযুক্ত ব্যক্তিরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ভোগদখলীয় জমিতে প্রবেশ করে পাকা আমন ধান কেটে নিয়ে যান। স্থানীয় কয়েকজন ব্যক্তি ঘটনাটি ভিডিও ধারণ করে তাঁকে পাঠিয়েছেন বলেও দাবি করেন তিনি।
তিনি আরও জানান, জমি থেকে প্রায় ৪০ মণ ধান কেটে নেওয়া হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৪২ হাজার টাকা। কেটে নেওয়া ধান অভিযুক্তদের একজনের বাড়িতে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তবে অভিযোগ অস্বীকার করে প্রধান অভিযুক্ত মো. জসিম (৩০) বলেন, “আমি আমার জমির ধান কেটেছি। কাগজ যার, জমি তার।”

এ বিষয়ে দেবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ও ৬ নং সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের বিট কর্মকর্তা বলেন, “নালিশি জমিতে অনিল চন্দ্র রায় ধান রোপণ করেছেন। বিষয়টি নিয়ে অভিযোগ রয়েছে, যা এখনো বিচারাধীন। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছিল, অনিল চন্দ্র রায় যেহেতু ধান রোপণ করেছেন, তিনিই ধান কাটবেন।”
ভুক্তভোগী অনিল চন্দ্র রায় বলেন, “জমিটি দীর্ঘদিন ধরে আমরা ভোগদখল করে আসছি। জমি নিয়ে আগেও বিরোধ ও মারামারির ঘটনা ঘটেছে। সেই ঘটনায় মামলা চলমান রয়েছে। এখন পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে জমির ধান কেটে নিয়ে যাওয়া হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”

অভিযোগে উল্লেখ করা হয়েছে, বিরোধীয় জমিটি দেবীগঞ্জ উপজেলার রসুলপুর মৌজার ৯৮ নম্বর জে.এল., ৩৯৭ নম্বর খতিয়ানের ৪৪৭ নম্বর দাগে অবস্থিত। জমির পরিমাণ ৪৫ শতক।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, “আমি অভিযোগ পেয়েছি। তবে তাঁদের জমিজমা নিয়ে আদালতে মামলা চলছে। তারপরও বিষয়টি সঠিকভাবে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Halal Soap ,H.S.S. Road, Jhenaidah

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 realkhabor.com