শিরোনাম :
শিবপুরের বাঘাবা ইউনিয়নের লামপুর গ্রামের সমাজসেবক আবুল বাশার ভূইয়া পরিবারসহ ওমরাহ পালনে পবিত্র মক্কা নগরীতে অবস্থান করছেন। শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান ঝিনাইদহে KRY International Brand Shop-এর শুভ উদ্বোধন, মিলবে বিভিন্ন ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ স্মার্টফোন শৈলকুপা শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ কোরবাননগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, ‘আনন্দ পাঠের আসর’-এর শুভ উদ্বোধন ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কাচিসাইর আলোর দিশারি উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘লাল মিয়া মাস্টার স্মৃতি বৃত্তি পরীক্ষা’ হবিগঞ্জ মাধবপুরে স্কুলেই স্বাস্থ্য পরীক্ষা – শিশুদের সুস্থতায় বিশেষ নজর দারি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শিবপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইয়াসমিনের দুই বছর পূর্তি ঝিনাইদহে ভোরের আলো ফুটতেই ছাত্রলীগের ঝটিকা মি‌ছিল টায়ার জ্বালিয়ে বি‌ক্ষোভ

ঝিনাইদহে ভোরের আলো ফুটতেই ছাত্রলীগের ঝটিকা মি‌ছিল টায়ার জ্বালিয়ে বি‌ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: রিয়েল খবর
  • আপডেটের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ২৫ সময়-দৃশ্য

 

মো, মিল্টন হোসেন, রিয়েল খবর। ঝিনাইদহ-চুয়াডাঙ্গা আঞ্চলিক সড়কের পাশে ভোরবেলায় আকস্মিক টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (৪ নভেম্বর) ভোরের দিকে ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের নগরবাথান এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার সুযোগ নিয়ে নগরবাথান এলাকায় হঠাৎ একদল যুবক সড়কের পাশে জড়ো হয়। তারা হঠাৎ করেই ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে উঠে এবং মুহূর্তের মধ্যে সড়কের পাশে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন শুরু করে। ঝটিকা এই পিকেটিং ও স্লোগানের শব্দে আশপাশের বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে সড়কের পাশে জড়ো হতে থাকেন। তবে স্থানীয় লোকজনের উপস্থিতি বাড়ার আগেই বিক্ষোভকারীরা দ্রুত ঘটনাস্থল থে‌কে সট‌কে পড়ে।

ঘটনাটি ঘটার পর থেকেই নগরবাথানসহ অত্র এলাকার রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে তীব্র কৌতূহল ও নানা আলোচনার সৃষ্টি হয়েছে। এই আকস্মিক মহড়া ও বি‌ক্ষো‌ভের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে উক্ত বিক্ষোভে ঠিক কারা অংশ নিয়েছিলো কিংবা কারা নেতৃত্বে ছি‌লো সে বিষয়ে স্থানীয়দের কেউ ভ‌য়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এদি‌কে খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল প‌রিদর্শন করছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত এই ঝটিকা মিছিল ও টায়ার জ্বালানোর ঘটনায় জড়িতদের নাম-পরিচয় নিশ্চিত হতে পা‌রে‌নি পু‌লিশ। বর্তমানে উক্ত এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বিষয়‌টি নি‌য়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদউজ্জামান ঘটনার সত্যতা স্বীকার ক‌রে জা‌নি‌য়ে‌ছেন, পু‌লিশ বিষয়‌টি নি‌য়ে কাজ কর‌ছে। জ‌ড়িত‌দের সনাক্ত করার চেষ্টা করা হ‌চ্ছে।

Halal Soap ,H.S.S. Road, Jhenaidah

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 realkhabor.com