
পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে পরিবারসহ সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অবস্থান করছেন নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাবা ইউনিয়নের লামপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও লামপুর নূরানী হাফিজিয়া মাদ্রাসার সভাপতি আবুল বাশার ভূইয়া।
পরিবারের সদস্যদের সঙ্গে পবিত্র ওমরাহ পালনের এই সফরে তিনি মহান আল্লাহর দরবারে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছেন।
এ সময় আবুল বাশার ভূইয়া আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীসহ সবার কাছে দোয়া ও শুভকামনা কামনা করেছেন। মহান আল্লাহ যেন তাঁর ও পরিবারের সদস্যদের পবিত্র ওমরাহ ইবাদত কবুল করেন, সুস্থতা বজায় রাখেন এবং নিরাপদে দেশে ফিরে আসার তৌফিক দান করেন।
উল্লেখ্য, আবুল বাশার ভূইয়া দীর্ঘদিন ধরে এলাকায় সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি লামপুর নূরানী হাফিজিয়া মাদ্রাসার সভাপতির দায়িত্বও পালন করছেন।
মহান আল্লাহ তাঁর ও পরিবারের পবিত্র ওমরাহ কবুল করুন। আমিন।