
নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ ফারজানা ইয়াসমিনের শিবপুরে যোগদানের দুই বছর পূর্ণ হলো আজ।
গত দুই বছরে প্রশাসনিক দক্ষতা, সামাজিক সম্পৃক্ততা ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি শিবপুর উপজেলাবাসীর কাছে একজন গ্রহণযোগ্য ও জনবান্ধব উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পরিচিতি অর্জন করেছেন।
দায়িত্ব পালনকালে উপজেলার বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি জনসাধারণের সমস্যা, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় ভূমিকা প্রশংসিত হয়েছে। বিশেষ করে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে আন্তরিক উদ্যোগ তাঁকে মানুষের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলেছে।
দায়িত্ব পালনের দুই বছর পূর্তিতে শিবপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর প্রশাসনিক ও মানবিক কর্মকাণ্ডের ধারাবাহিকতা কামনা করেছেন। একই সঙ্গে আগামী দিনগুলোতেও তাঁর নেতৃত্বে শিবপুর উপজেলার উন্নয়ন, জনসেবা ও সুশাসনের অগ্রযাত্রা অব্যাহত থাকবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন তাঁরা।