ঝিনাইদহের মানুষের ভালোবাসা ও সহকর্মীদের সঙ্গে অসংখ্য স্মৃতি নিয়ে নতুন কর্মস্থল যশোরে যাচ্ছেন জেলা ট্রাফিক পুলিশের টিআই (প্রশাসন) মোঃ মশিউর রহমান।

ঝিনাইদহে ১ হাজার ৯২৩ দিনের কর্মজীবন শেষে বিদায়বেলায় আবেগঘন বার্তায় তিনি বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে অনিচ্ছাকৃত কোনো ভুলত্রুটি হয়ে থাকলে সবাই যেন ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন। কর্মজীবনের অর্জিত সফলতা ঝিনাইদহবাসীর জন্য রেখে যাচ্ছেন, আর ব্যর্থতার দায়ভার নিজের কাঁধে নিয়ে নতুন কর্মস্থলে যাচ্ছেন তিনি।

বিদায়বার্তায় তিনি ঝিনাইদহ জেলা পুলিশের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার কাছে দোয়া কামনা করেন। তিনি বলেন, “ইনশাআল্লাহ, দেখা হবে ঐ মিলনতীর্থে। বিদায় ঝিনাইদহ, ভালো থাকবেন সবাই।”

উল্লেখ্য, গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে জেলা ট্রাফিক পুলিশ, ঝিনাইদহের পক্ষ থেকে তাঁকে বদলিজনিত বিদায়ী সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
ঝিনাইদহের কর্মজীবনের স্মৃতি ও মানুষের ভালোবাসা সঙ্গে নিয়ে নতুন কর্মস্থল যশোরে যাত্রা করছেন তিনি।