
গাজীপুর জেলা রিপোর্টার্সণ ইউনিটির নতুন পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বিকেল ৫টায় গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকার জোতদার মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত সংগঠনের নিজস্ব কার্যালয়ে সদস্যদের উপস্থিতিতে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।নবগঠিত আহ্বায়ক কমিটিতে এম কাজল খানকে আহ্বায়ক এবং মোঃ সালাহ উদ্দিন আহমেদকে সদস্যসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। কমিটির অন্য তিন সদস্য হলেন—এরশাদ আলম শরীফ, রাজু আহমেদ তাইজুল ও মোঃ জাহিদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ মনিরুজ্জামানসহ অন্যান্য সদস্যরা। সংগঠনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট দিলেরা জামান সেতুর সম্মতিক্রমে উপদেষ্টা মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।এ সময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করা, সাংবাদিকদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
নবগঠিত আহ্বায়ক কমিটির মাধ্যমে গাজীপুরের সাংবাদিক সমাজের পেশাগত মর্যাদা রক্ষা, দায়িত্বশীল সাংবাদিকতা প্রতিষ্ঠা এবং অন্যায়, অনিয়ম ও অসংগতির বিরুদ্ধে সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশে সংগঠনটি আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সদস্যরা।