
সুজনের ২ যুগ পূর্তিতে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির লক্ষ্যমাত্রা পূরণে এনজিও পপি এর সহযোগিতায় ৩০০ গাছের চারা লাগানোর উদ্যোগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সড়কে এই চারা লাগানো হবে, দেবিদ্বার উপজেলা প্রশাসন, এনজিও ফোরাম দেবিদ্বার এবং টিম ওয়াহেদপুর এই চারা গুলো রক্ষণাবেক্ষণ করবেন।
সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ”এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার দেবিদ্বার ‘সুশাসনের জন্য নাগরিক (সুজন)’-এর দুই যুগ পূর্তি উপলক্ষে দেবিদ্বারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর ) দেবিদ্বার এর অভিজাত রেস্তোরার হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
‘সুশাসনের জন্য নাগরিক (সুজন)’র দেবিদ্বার শাখার সভাপতি উপাধ্যক্ষ এটিএম সাইফুল ইসলাম মাসুম এর সভাপতিত্বে সুজনের সাংগঠনিক সম্পাদক কাজী খোরশেদ আলম ও রাসেল আল আমিন এর সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মানবিক চিকিৎসক ডাঃ মানছুরুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবিল ইউনিয়ন সুজনের সভাপতি ও ওয়াহেদপুর সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মালদ্বীপের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব ফারুক আহমেদ মোল্লা ।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, পপি এর সহকারী কর্মসূচি ব্যবস্থাপক মোহাম্মদ ইদ্রিস আলী,শাখা ব্যবস্থাপক শেখ ফয়সাল, দেবিদ্বার উপজেলা সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম সরকার, পৌর শাখা সুজনের সভাপতি আলহাজ্ব ডাঃ ফিরোজ আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মহসিন,সদস্য মোহাম্মদ কাইয়ুম ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ জহিরুল ইসলাম সরকার,সাংবাদিক নেছার উদ্দিন, আব্দুল্লাহ আল আলিম, রাসেল সরকার প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা উল্লেখ করেন যে, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে লক্ষ লক্ষ শহীদের সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে একটি ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, শোষণমুক্ত ও স্বনির্ভর রাষ্ট্র গড়ার যে স্বপ্ন নিয়ে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল, স্বাধীনতার ৫৫ বছর পরও সেই স্বপ্ন অপূর্ণই রয়ে গেছে।
বক্তারা দুর্নীতি, অপরাধায়ন ও সাম্প্রদায়িকতা মুক্ত একটি জনকল্যাণমুখী রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন একটি সুস্থ ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে হলে সাধারণ মানুষকে আরও সচেতন, সংগঠিত এবং অবিচারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া প্রকৃত সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়।