বাগেরহাটের মোরেলগঞ্জে বিএসটিআই ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে দুটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিএসটিআই বিভাগীয় অফিস, খুলনা এবং মোরেলগঞ্জ উপজেলা প্রশাসনের সমন্বয়ে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, সিএম লাইসেন্স গ্রহণ ছাড়া পণ্য উৎপাদন ও বিক্রয় এবং মিথ্যা তথ্য প্রদানের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটি হলো—
১. ভাই বোন বেকারি: নব্বইরশি রোড, মোরেলগঞ্জ, বাগেরহাট। সিএম লাইসেন্স গ্রহণ ছাড়া বিস্কুট উৎপাদন ও বিক্রয় এবং মিথ্যা তথ্য প্রদানের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

২. মরিয়ম ড্রিংকিং ওয়াটার: উত্তর সরাইল, মোরেলগঞ্জ, বাগেরহাট। সিএম লাইসেন্স গ্রহণ ছাড়া ‘ওয়াটার ফর ইউজ ইন সেকেন্ডারি ব্যাটারিজ’ পণ্য উৎপাদন ও বিক্রয় এবং মিথ্যা তথ্য প্রদানের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্টটি পরিচালনা করেন মোরেলগঞ্জের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আক্তারুজ্জামান। এ সময় বিএসটিআই বিভাগীয় অফিস, খুলনার ফিল্ড অফিসার (সিএম) মো. তারিকুল ইসলাম সুমন প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন।
অভিযানে দুটি মামলায় মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
রিয়েল খবর