জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর কামিল মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় মুকসুদপুর কামিল মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মাদ্রাসার আরবি প্রভাষক আবুল ফজলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মো. রুহুল আমিন, উপাধ্যক্ষ মুফতি মো. মাইন উদ্দীন মোল্লা, সহকারী প্রভাষক সুফিয়া খাতুন ও সহকারী শিক্ষক আব্দুল কাইয়ূম শরীফ।

বক্তারা তাঁদের বক্তব্যে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, নেতৃত্ব ও দেশের ইতিহাসে তাঁর উল্লেখযোগ্য অবদান নিয়ে আলোচনা করেন।
আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দিবসটির ঐতিহাসিক ঘটনাপ্রবাহে অংশগ্রহণকারী সিপাহী-জনতা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।