
‘করবো সমবায়, গড়বো দেশ;সবার আগে বাংলাদেশ’ এই শ্লোগানে ঝিনাইদহে উদযাপিত হয়েছে ৫৫ তম জাতীয় সমবায় দিবস। ঝিনাইদহ জেলা প্রশাসন ও সমবায় বিভাগ এর আয়োজন করে।
রবিবার সকালে কালেক্টরেট চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। সেখানে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিনব্যাপী সমবায় মেলার উদ্বোধন করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হয় আলোচনা সভা। এতে জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা সমবায় কর্মকর্তা তানভীর আহমেদ, সমবায় ব্যাংকের সভাপতি জাহিদুজ্জামান মনা, অতিরিক্ত পুলিশ সুপার মোসফেকুর রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সদর উপজেলা সমবায় কর্মকর্তা শামীমা নাসরিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে সমবায় আন্দোলনকে আরও গতিশীল করতে হবে। পাশাপাশি সমবায় সমিতিগুলোতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।