শিরোনাম :
বোরকা-নেকাব পরে অটোরিকশার স্টিয়ারিংয়ে রায়পুরার আছমা, দুই সন্তান নিয়ে জীবনযুদ্ধ বাংলাদেশ গ্রাম পুলিশ ২০২৬ উপলক্ষ্যে সিলেট বিভাগে প্রথম হওয়ার গৌরব অর্জন করেন সিলেটের শাহীন। ঝিনাইদহে স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানে ময়লা-আবর্জনা পরিষ্কার নরসিংদীতে বাসা ভাড়া নিয়ে পর্ণো ভিডিও তৈরি করে বিক্রি আন্তর্জাতিক পর্ণোসাইটে মূল হোতা আটক। সর্বোচ্চ ভোট পেয়ে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সংবাদ উপস্থাপিকা রূপা নূর ঝিনাইদহে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন গোলাপগঞ্জে সিএনজি পাম্পের ম্যানেজার হারুনুর রশিদের রহস্যজনক মৃত্যু বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের সদস্য পদে প্রার্থী আহসান হাবিব রনক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের সদস্য পদে প্রার্থী আহসান হাবিব রনক আবারও রঙ্গারচর ইউনিয়নের চেয়ারম্যান হতে চান দুইবারের নির্বাচিত চেয়ারম্যান আব্দুল হাই

ঝিনাইদহে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক, রিয়েল খবর।
  • আপডেটের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৬ সময়-দৃশ্য

 

‘করবো সমবায়, গড়বো দেশ;সবার আগে বাংলাদেশ’ এই শ্লোগানে ঝিনাইদহে উদযাপিত হয়েছে ৫৫ তম জাতীয় সমবায় দিবস। ঝিনাইদহ জেলা প্রশাসন ও সমবায় বিভাগ এর আয়োজন করে।
রবিবার সকালে কালেক্টরেট চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। সেখানে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিনব্যাপী সমবায় মেলার উদ্বোধন করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হয় আলোচনা সভা। এতে জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা সমবায় কর্মকর্তা তানভীর আহমেদ, সমবায় ব্যাংকের সভাপতি জাহিদুজ্জামান মনা, অতিরিক্ত পুলিশ সুপার মোসফেকুর রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সদর উপজেলা সমবায় কর্মকর্তা শামীমা নাসরিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে সমবায় আন্দোলনকে আরও গতিশীল করতে হবে। পাশাপাশি সমবায় সমিতিগুলোতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

Halal Soap ,H.S.S. Road, Jhenaidah

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 realkhabor.com