শিরোনাম :
বোরকা-নেকাব পরে অটোরিকশার স্টিয়ারিংয়ে রায়পুরার আছমা, দুই সন্তান নিয়ে জীবনযুদ্ধ বাংলাদেশ গ্রাম পুলিশ ২০২৬ উপলক্ষ্যে সিলেট বিভাগে প্রথম হওয়ার গৌরব অর্জন করেন সিলেটের শাহীন। ঝিনাইদহে স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানে ময়লা-আবর্জনা পরিষ্কার নরসিংদীতে বাসা ভাড়া নিয়ে পর্ণো ভিডিও তৈরি করে বিক্রি আন্তর্জাতিক পর্ণোসাইটে মূল হোতা আটক। সর্বোচ্চ ভোট পেয়ে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সংবাদ উপস্থাপিকা রূপা নূর ঝিনাইদহে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন গোলাপগঞ্জে সিএনজি পাম্পের ম্যানেজার হারুনুর রশিদের রহস্যজনক মৃত্যু বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের সদস্য পদে প্রার্থী আহসান হাবিব রনক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের সদস্য পদে প্রার্থী আহসান হাবিব রনক আবারও রঙ্গারচর ইউনিয়নের চেয়ারম্যান হতে চান দুইবারের নির্বাচিত চেয়ারম্যান আব্দুল হাই

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের সদস্য পদে প্রার্থী আহসান হাবিব রনক

মোঃ বিল্লাল হোসেন লিটু, রিয়েল খবর
  • আপডেটের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৯ সময়-দৃশ্য

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ঝিনাইদহ ইউনিটের ব্যবস্থাপনা পর্ষদের সদস্য পদে দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন মোঃ আহসান হাবিব রনক। দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, রাজনৈতিক সম্পৃক্ততা এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে ঝিনাইদহে পরিচিতি অর্জন করেছেন তিনি।

মোঃ আহসান হাবিব রনক বর্তমানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ঝিনাইদহ ইউনিটের সচিব ও ডেলিগেট হিসেবে দায়িত্ব পালন করছেন। সংগঠনটির সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। ২০০৪-২০০৫ সালে যুব প্রধান, ২০০৬-২০০৮ সালে কার্যনির্বাহী সদস্য, ২০০৮ ও ২০২৫ সালে অ্যাডহক কমিটির সচিব এবং ২০০৯-২০১০ ও ২০২৬-২০২৮ মেয়াদে নির্বাচিত সচিব হিসেবে দায়িত্ব পালনের তথ্য তাঁর প্রচারপত্রে উল্লেখ করা হয়েছে।

রাজনৈতিক জীবনেও রয়েছে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা। ১৯৯১-১৯৯৬ সাল পর্যন্ত পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক, ১৯৯৬-২০০০ সাল পর্যন্ত ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক এবং ২০০০-২০০৮ সাল পর্যন্ত পৌর যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০৯-২০১৬ সাল পর্যন্ত জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ২০১৬ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ঝিনাইদহ জেলা যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বলে প্রচারপত্রে উল্লেখ রয়েছে।

রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক, মানবিক ও শিক্ষামূলক কার্যক্রমেও তাঁর সম্পৃক্ততা রয়েছে। তিনি আঞ্জুমান মফিদুল ইসলাম, ঝিনাইদহ জেলা শাখার সচিব; ঝিনাইদহ জেলা পরিবেশক সমিতি, ফজর আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং অঙ্কুর নাট্য একাডেমির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া ঝিনাইদহ এনজিও সমন্বয় পরিষদের সহসভাপতি, ঝিনাইদহ পাবলিক লাইব্রেরির কার্যনির্বাহী সদস্য এবং এপেক্স ক্লাব, ঝিনাইদহের সভাপতি হিসেবেও তাঁর পরিচিতি রয়েছে।

এছাড়াও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ঝিনাইদহ ইউনিট; ঝিনাইদহ ডায়াবেটিক সমিতি; চক্ষু হাসপাতাল ও অন্ধ পুনর্বাসন কেন্দ্র, ঝিনাইদহ; ঝিনাইদহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি; জেলা হার্ট ফাউন্ডেশন এবং ঝিনাইদহ ক্লাবের আজীবন সদস্য তিনি।

দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে ঝিনাইদহের রাজনীতি, সামাজিক উন্নয়ন ও মানবিক সেবায় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন—এমন বক্তব্যও তাঁর প্রচারপত্রে তুলে ধরা হয়েছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ঝিনাইদহ ইউনিটের ব্যবস্থাপনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালনের প্রত্যাশায় তিনি সবার দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

রিয়েল খবর — সত্য প্রকাশে নির্ভীক আমরা।

Halal Soap ,H.S.S. Road, Jhenaidah

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 realkhabor.com