
পরিবেশ রক্ষা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর বার্তা দিয়েছে প্রশাসন। অবৈধভাবে বালু বা মাটি উত্তোলন, জমির টপ সয়েল কাটা এবং পাহাড় বা টিলা কাটার বিরুদ্ধে জনসচেতনতামূলক বার্তা জারি করা হয়েছে। এ ধরনের অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী জেল-জরিমানা সহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
ছবিতে প্রদর্শিত তথ্যানুযায়ী, বিভিন্ন আইনে যেসব শাস্তির বিধান রয়েছে, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩): ধারা ১৫(১) অনুযায়ী, অবৈধভাবে বালু বা মাটি উত্তোলন করলে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড অথবা ৫০ হাজার থেকে ১০ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে এবং ব্যবহৃত ড্রেজার ও যানবাহন বাজোপ্ত করা হবে।
ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩: ধারা ১২ ও ১৩ অনুযায়ী, অনুমতি ছাড়া টপম সয়েল কাটা বা জমি ভরাট এবং সরকারি বা জনসাধারণের ভূমি ভরাট করে জমির শ্রেণি পরিবর্তন করলে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড হতে পারে।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯): ধারা ৫ ও ১৫(১) অনুযায়ী, ইটের জন্য কৃষিজমি বা পাহাড়/টিলার মাটি কাটলে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড অথবা ২ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে।
আপনার আশেপাশে কোথাও অবৈধভাবে বালু বা মাটি উত্তোলনের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে তথ্য দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। তথ্যদাতার পরিচয় যথাসম্ভব গোপন রাখা হবে বলে জানানো হয়েছে।