শিরোনাম :
ঝিনাইদহে দোকান মালিক সমিতির মতবিনিময় সভা ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় নব- যোগদান কৃত ৫৯ জন শিক্ষকদের এক নবীন বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিবপুরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্ট: ১৮টি সংযোগ বিচ্ছিন্ন, ৭ মামলায় ৩৮ হাজার টাকা জরিমানা সুজনের ২ যুগ পূর্তিতে কুমিল্লার দেবিদ্বারে আলোচনা সভা অনুষ্ঠিত অবকাঠামো ও নাব্যতা সংকটে মুখ থুবড়ে পড়েছে তাহিরপুরের তিন শুল্কস্টেশন, বিপাকে হাজারো শ্রমিক-ব্যবসায়ী ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মালদ্বীপ বিএনপির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। গোপালগঞ্জের মুকসুদপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শতাধিক আহত, ঢাকায় নেওয়ার পর একজনের মৃত্যু আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে শ্রীপুরে বিশাল বিক্ষোভ মিছিল সরকারি সংক্ষিপ্ত সফরে সিলেটে একসঙ্গে তিন মন্ত্রী ১ হাজার ৯২৩ দিনের কর্মজীবন শেষে ঝিনাইদহ ছাড়ছেন টিআই মশিউর রহমান

অবকাঠামো ও নাব্যতা সংকটে মুখ থুবড়ে পড়েছে তাহিরপুরের তিন শুল্কস্টেশন, বিপাকে হাজারো শ্রমিক-ব্যবসায়ী

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি জিয়াউর রহমান
  • আপডেটের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১৬ সময়-দৃশ্য

অবকাঠামোগত উন্নয়নের অভাবে সম্ভাবনা থাকা সত্ত্বেও কার্যত স্থবির হয়ে পড়েছে ভারতের মেঘালয় সীমান্তবর্তী সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বাগলী, চারাগাঁও ও বড়ছড়া শুল্কস্টেশনের আমদানি-রপ্তানি কার্যক্রম। নদীর নাব্যতা সংকট, সংযোগ সড়কের বেহাল দশা এবং প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে ভারত থেকে আমদানি করা চুনাপাথর পরিবহন করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন ব্যবসায়ীরা। একই সঙ্গে কর্মসংস্থান হারিয়ে সংকটে পড়েছেন হাজারো শ্রমিক।

জানা যায়, ১৯৯১ সালে বড়ছড়া, ১৯৯৬ সালে চারাগাঁও এবং ২০০৬ সালে বাগলী শুল্কস্টেশন চালু হয়। ভারতের মেঘালয় রাজ্যের দক্ষিণ-পশ্চিম খাসিয়া পাহাড়সংলগ্ন এসব শুল্কস্টেশন দিয়ে একসময় কয়লা ও চুনাপাথর আমদানি হতো। বর্তমানে কয়লা আমদানি বন্ধ থাকলেও প্রতিদিন তিনটি শুল্কস্টেশন দিয়ে এলসির মাধ্যমে আনুমানিক দুই হাজার টন চুনাপাথর আমদানি হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তের ওপারে মেঘালয় অঞ্চলে চুনাপাথর, কয়লা, সিলিমানাইট, কাওলিন, গ্রানাইট ও বেলেপাথরসহ বিভিন্ন খনিজ সম্পদের বিপুল মজুত রয়েছে। অথচ সীমান্তবর্তী এই বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগাতে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে ওঠেনি।

ব্যবসায়ীদের অভিযোগ, বাগলী শুল্কস্টেশন থেকে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মহিষখলা পর্যন্ত প্রায় সাড়ে ১০ কিলোমিটার কাঁচা সড়ক পাকাকরণ না হওয়ায় পণ্য পরিবহনে অতিরিক্ত খরচ হচ্ছে। অন্যদিকে সীমান্তের ছড়া ও যাদুকাটা নদীর পানি পাটলাই নদী দিয়ে প্রবাহিত হলেও নদীর বিভিন্ন অংশে পলি জমে নাব্যতা সংকট দেখা দিয়েছে। বিশেষ করে রঙ্গাছড়া খালসহ পাটলাই নদীর বিভিন্ন স্থানে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। ফলে দেশের বিভিন্ন স্থানে চুনাপাথর পরিবহনে ব্যবসায়ীদের কয়েক গুণ বেশি ব্যয় করতে হচ্ছে।

ব্যবসায়ী ও শ্রমিকদের দাবি, তিনটি শুল্কস্টেশন সচল রেখে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হলে অন্তত ৫০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। তাঁদের মতে, এই তিন শুল্কস্টেশন থেকে সরকার প্রতিবছর প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা রাজস্ব পেয়ে থাকে।

শ্রমিকদের বক্তব্য: মহিষখলা পর্যন্ত সড়কটি পাকাকরণ করা হলে পণ্য পরিবহন সহজ হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। বর্তমানে কাজের অভাবে অনেক শ্রমিক পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

মোঃ কামাল হোসেন, সভাপতি, বাগলী কয়লা ও চুনাপাথর আমদানিকারক সমিতি, তাহিরপুর বলেন, রঙ্গাছড়াসহ পাটলাই নদীর প্রায় ৭ থেকে ১০ কিলোমিটার এলাকায় নাব্যতা সংকট রয়েছে। এই ব্যবসার সঙ্গে হাজার হাজার শ্রমিক ও ব্যবসায়ীর জীবন-জীবিকা জড়িত। আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে নদীপথ খনন, রঙ্গাছড়া নদীর দুই পাড়ে প্রায় ৩ কিলোমিটার আরসিসি ঢালাইযুক্ত পাকা সংযোগ সড়ক নির্মাণ এবং বাগলী থেকে বারেকটিলা ও বাগলী থেকে উপজেলা সদর পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার পাকা সড়ক নির্মাণের দাবি জানান তিনি।

মোঃ সামছুল হক, সভাপতি, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, সুনামগঞ্জ এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থান সচল রাখতে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

এ বিষয়ে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-২ মোঃ এমদাদুল হক বলেন, তাহিরপুরের শ্রীপুর উত্তর ইউনিয়নের তিনটি গুরুত্বপূর্ণ এলসি স্টেশনসংলগ্ন রঙ্গাছড়া নদী, চারাগাঁও ও বড়ছড়া এলাকার চর ও খালগুলো খননের জন্য ড্রেজিং প্রকল্প বাস্তবায়নে তাঁরা সাধ্যমতো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় ব্যবসায়ী, শ্রমিক ও সচেতন মহলের দাবি, নদী খনন, সড়ক পাকাকরণ এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হলে এই তিন শুল্কস্টেশন আবারও দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ কামনা করেছেন তাঁরা।

Halal Soap ,H.S.S. Road, Jhenaidah

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 realkhabor.com