সরকারি সংক্ষিপ্ত সফরে একসঙ্গে সিলেটে এসেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। আজ সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাঁরা সিলেটে এসে পৌঁছান।
সফরকারী মন্ত্রীদের মধ্যে রয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আরিফুল হক চৌধুরী, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির।
সংশ্লিষ্ট বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সফরকালে তাঁরা সিলেটে দলীয় ও সরকারি বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
তিন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর একসঙ্গে সিলেট সফরকে ঘিরে স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে গুরুত্ব দেখা দিয়েছে।