পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘরের শোবার কক্ষ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটে উপজেলার ৬ নম্বর সোনাহার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সোনাহার প্রধানপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মো. আবুল কালাম, পিতা জসিম উদ্দিন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এর আগেই বসতঘরের একটি শোবার কক্ষের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিক হিসাব অনুযায়ী, অগ্নিকাণ্ডে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।