
ঝিনাইদহ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে KRY International Brand Shop। আইফোনসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের স্মার্টফোন এবং ফ্ল্যাগশিপ মডেলের ফোন কেনার সুযোগ নিয়ে নতুন এই শোরুমের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোরুমটির শুভ উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিবেশক সমিতির সভাপতি ও জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রনক এবং ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিঠু।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক সুশীল সরকার, সহসভাপতি নজরুল ইসলাম ও আব্দুল মতিন মুক্ত, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান লিটন, দপ্তর সম্পাদক ইমরান হামিদ, ধর্মবিষয়ক সম্পাদক আব্দুস সবুরসহ বিভিন্ন ব্যবসায়ী ও সংগঠনের নেতৃবৃন্দ।

শোরুমের স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম বলেন, ঝিনাইদহ জেলার ক্রেতাদের চাহিদা বিবেচনায় রেখে এই শোরুমে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন ও আধুনিক প্রযুক্তির পণ্য বিক্রির ব্যবস্থা করা হয়েছে। ক্রেতারা যেন তাঁদের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী আন্তর্জাতিক ব্র্যান্ডের মানসম্মত স্মার্টফোন সহজে সংগ্রহ করতে পারেন, সে লক্ষ্যেই তাঁদের এই উদ্যোগ।
তিনি আরও জানান, KRY International Brand Shop-এ আইফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন এবং ফ্ল্যাগশিপ মডেলের ফোন পাওয়া যাবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

নতুন এই শোরুমের মাধ্যমে ঝিনাইদহের স্মার্টফোনপ্রেমী ও প্রযুক্তিপণ্য ব্যবহারকারীদের জন্য আধুনিক ব্র্যান্ডের ফোন কেনাকাটায় নতুন সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
শোরুমের ঠিকানা: জেলা পরিষদ মার্কেট, অগ্নিবীণা সড়ক, ম্যাটারনিটি হাসপাতালের সামনে, ঝিনাইদহ।