শিরোনাম :
গোলাপগন্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে ” A MC food Court” এর যাত্রা শুরু। ষড়যন্ত্র করে লাভ নেই, মৃত্যুর ভয় করি না সত্যের পথে আছি, কোনো অপশক্তির কাছে মাথা নত করব না: সংবাদকর্মী তৌসিফ মাহমুদ এক অবিস্মরণীয় অবিসংবাদিত জননেতা ছিলেন ডঃ সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়া। অবৈধভাবে বালু- মাটি উত্তোলন, টপ সয়েল ও পাহাড় কাটলে কঠোর শাস্তি ; শিবপুরে উপজেলা প্রশাসনের সর্তকতা শিবপুরের বাঘাবা ইউনিয়নের লামপুর গ্রামের সমাজসেবক আবুল বাশার ভূইয়া পরিবারসহ ওমরাহ পালনে পবিত্র মক্কা নগরীতে অবস্থান করছেন। শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান ঝিনাইদহে KRY International Brand Shop-এর শুভ উদ্বোধন, মিলবে বিভিন্ন ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ স্মার্টফোন শৈলকুপা শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ কোরবাননগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কোরবাননগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: জিয়াউর রহমান
  • আপডেটের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৪৯ সময়-দৃশ্য

 

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ সদর উপজেলার কোরবাননগর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. আবুল কালাম স্থানীয় জনগণের সঙ্গে জনসংযোগ ও মতবিনিময় সভা করেছেন।

সম্প্রতি ইউনিয়নের মনহরপুর ও নোয়াগাঁও গ্রামের স্থানীয়দের উদ্যোগে মো. সাম্ভর মিয়ার সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুবসমাজ, মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

সভায় চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবুল কালাম বলেন, “কোরবাননগর ইউনিয়নের সর্বস্তরের মানুষের মতামত, ভালোবাসা ও সমর্থন নিয়ে আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। অবহেলিত এই ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থেকে জনসেবায় নিজেকে নিয়োজিত করাই আমার মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, আধুনিক, উন্নত ও সমৃদ্ধ কোরবাননগর ইউনিয়ন গড়ে তুলতে চান। এ জন্য তিনি আগামী নির্বাচনে ইউনিয়নবাসীর ঐক্যবদ্ধ সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

সভায় উপস্থিত স্থানীয় ব্যক্তিরা এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং জনকল্যাণে যোগ্য নেতৃত্ব নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠন, যুবসমাজকে সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মো. সুজন মিয়া, রইছুজ্জামান, ইসলাম উদ্দিন, আব্দুল মানিক, আলী আকবর, আব্দুল মোনায়েম, আহবাব উদ্দিন, আজাদ মাস্টার, আরছব আলী, আবুল কালাম, মনির উদ্দিন, সহিবুর রহমান, ইমান আলী, ইউসুফ আলী, ফারুক মিয়া, সৈকত আলী, কালাই মিয়া, সোয়াব আলী, সফর আলীসহ মনহরপুর ও নোয়াগাঁও গ্রামের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, মাদককে না বলে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা এবং একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত ইউনিয়ন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের সেবা ও এলাকার উন্নয়নই হোক আগামী দিনের নেতৃত্বের প্রধান অঙ্গীকার।

Halal Soap ,H.S.S. Road, Jhenaidah

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 realkhabor.com