শিরোনাম :
মুকসুদপুর কামিল মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নদী গর্ভে বিলীন হচ্ছে সুনামগঞ্জের সদরগড় গ্রাম কার্যকর কোন পদক্ষেপ না দেখে দিশেহারা তীরবর্তী মানুষ। গোলাপগন্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে ” A MC food Court” এর যাত্রা শুরু। ষড়যন্ত্র করে লাভ নেই, মৃত্যুর ভয় করি না সত্যের পথে আছি, কোনো অপশক্তির কাছে মাথা নত করব না: সংবাদকর্মী তৌসিফ মাহমুদ এক অবিস্মরণীয় অবিসংবাদিত জননেতা ছিলেন ডঃ সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়া। অবৈধভাবে বালু- মাটি উত্তোলন, টপ সয়েল ও পাহাড় কাটলে কঠোর শাস্তি ; শিবপুরে উপজেলা প্রশাসনের সর্তকতা শিবপুরের বাঘাবা ইউনিয়নের লামপুর গ্রামের সমাজসেবক আবুল বাশার ভূইয়া পরিবারসহ ওমরাহ পালনে পবিত্র মক্কা নগরীতে অবস্থান করছেন। শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান ঝিনাইদহে KRY International Brand Shop-এর শুভ উদ্বোধন, মিলবে বিভিন্ন ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ স্মার্টফোন

শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান

আবু বক্কার, টেকেরঘাট, গোপালগঞ্জ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৩২ সময়-দৃশ্য

 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে গোপালগঞ্জের মুকসুদপুর সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ, বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সুপেয় পানির ফিল্টার সংস্কার ও আধুনিকীকরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সেলিমুজ্জামান সেলিম বলেন, আধুনিক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন প্রধানমন্ত্রী দেখছেন, সেই স্বপ্ন বাস্তবায়নের কারিগর হবে আজকের নবীন শিক্ষার্থীরা। তাই শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল করলেই চলবে না, প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। মানবিক ও নৈতিক মূল্যবোধ ধারণের পাশাপাশি মা-বাবা ও শিক্ষকদের সম্মান করতে হবে।


তিনি আরও বলেন, কলেজ কর্তৃপক্ষ এখন নিজেদের পরিকল্পনা ও পছন্দ অনুযায়ী স্বাধীনভাবে অনুষ্ঠান আয়োজন করতে পারছে। অতীতে এ ধরনের আয়োজনে নানা ছোটখাটো জটিলতা ও প্রতিবন্ধকতা ছিল। আজ থেকে শিক্ষার্থীদের এসব জটিলতা থাকবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ আরিফ উজ জামান, পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ, ইউরোপিয়ান ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক সাবরিনা বিনতে আহমেদ, মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ছালাম খান, সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম রাজু, যুবদলের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাহামুদুল হাসান বাপ্পী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমান। সঞ্চালনা করেন কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক কবি মাহবুব হাসান বাবর।
অনুষ্ঠানের শুরুতে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। পরে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এ সময় বক্তারা শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
এ ছাড়া প্রধান অতিথি কলেজের সুপেয় পানির ফিল্টার সংস্কার ও আধুনিকীকরণ কার্যক্রমের উদ্বোধন করেন। কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমানের উদ্যোগে বাস্তবায়িত এ কার্যক্রমের ফলে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুপেয় পানির ব্যবস্থা আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Halal Soap ,H.S.S. Road, Jhenaidah

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 realkhabor.com