শিরোনাম :
ঝিনাইদহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সিলেটের দক্ষিণ সুরমায় বাসার বাথরুম থেকে প্রবাসীর রক্তাক্ত মরদেহ উদ্ধার জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঝিনাইদহে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি, স্মৃতিসৌধে সমাবেশ ও আলোচনা সভা পিতার কবর জিয়ারত ও শ্রমজীবীদের দোয়া নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন বর্তমান চেয়ারম্যান আসলাম হালদার মাধবপুরে জাতীয় তেল পাইপলাইনে ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার কনডেনসেট চুরি, সাবেক ইউপি সদস্যসহ ৫ জনের বিরুদ্ধে মামলা মুকসুদপুর কামিল মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নদী গর্ভে বিলীন হচ্ছে সুনামগঞ্জের সদরগড় গ্রাম কার্যকর কোন পদক্ষেপ না দেখে দিশেহারা তীরবর্তী মানুষ। গোলাপগন্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে ” A MC food Court” এর যাত্রা শুরু। ষড়যন্ত্র করে লাভ নেই, মৃত্যুর ভয় করি না সত্যের পথে আছি, কোনো অপশক্তির কাছে মাথা নত করব না: সংবাদকর্মী তৌসিফ মাহমুদ এক অবিস্মরণীয় অবিসংবাদিত জননেতা ছিলেন ডঃ সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়া।

ঝিনাইদহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

মো. মিল্টন হোসেন | রিয়েল খবর, ঝিনাইদহ:
  • আপডেটের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ১০ সময়-দৃশ্য

 

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঝিনাইদহে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর ২০২৬) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়।

দিবসটি উপলক্ষে সকালে শহরের পানি উন্নয়ন বোর্ড প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নোমান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম. এ. মজিদসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা।

আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে জাতীয় ঐক্য, গণতন্ত্রের চর্চা, পারস্পরিক সম্প্রীতি এবং দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ঝিনাইদহে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি সম্পন্ন হয়।

Halal Soap ,H.S.S. Road, Jhenaidah

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 realkhabor.com