শিরোনাম :
ঝিনাইদহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সিলেটের দক্ষিণ সুরমায় বাসার বাথরুম থেকে প্রবাসীর রক্তাক্ত মরদেহ উদ্ধার জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঝিনাইদহে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি, স্মৃতিসৌধে সমাবেশ ও আলোচনা সভা পিতার কবর জিয়ারত ও শ্রমজীবীদের দোয়া নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন বর্তমান চেয়ারম্যান আসলাম হালদার মাধবপুরে জাতীয় তেল পাইপলাইনে ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার কনডেনসেট চুরি, সাবেক ইউপি সদস্যসহ ৫ জনের বিরুদ্ধে মামলা মুকসুদপুর কামিল মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নদী গর্ভে বিলীন হচ্ছে সুনামগঞ্জের সদরগড় গ্রাম কার্যকর কোন পদক্ষেপ না দেখে দিশেহারা তীরবর্তী মানুষ। গোলাপগন্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে ” A MC food Court” এর যাত্রা শুরু। ষড়যন্ত্র করে লাভ নেই, মৃত্যুর ভয় করি না সত্যের পথে আছি, কোনো অপশক্তির কাছে মাথা নত করব না: সংবাদকর্মী তৌসিফ মাহমুদ এক অবিস্মরণীয় অবিসংবাদিত জননেতা ছিলেন ডঃ সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়া।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঝিনাইদহে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি, স্মৃতিসৌধে সমাবেশ ও আলোচনা সভা

কামরুজ্জামান লিটন, ঝিনাইদহ:
  • আপডেটের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৯ সময়-দৃশ্য

 

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঝিনাইদহে উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনে র‍্যালি, সমাবেশ ও আলোচনা সভা করেছে জেলা বিএনপি। শনিবার (৭ নভেম্বর ২০২৬) জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

দিবসটি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিতে জেলা বিএনপি, পৌর ও থানা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। র‍্যালিতে বিশেষভাবে নজর কাড়ে ঝিনাইদহ জেলা জাসাসের ব্যতিক্রমী ও দৃষ্টিনন্দন পরিবেশনা। নানা সাজসজ্জা, বর্ণিল উপস্থাপনা এবং উৎসাহ-উদ্দীপনায় জাসাসের নেতাকর্মীরা র‍্যালিতে অংশ নিয়ে আয়োজনকে আরও আকর্ষণীয় করে তোলেন।

র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী জনাব রাশেদ খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব জাহিদুজ্জামান মনা এবং সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু।

এ ছাড়া অনুষ্ঠানে জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, পৌর ও থানা বিএনপির নেতাকর্মী এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

র‍্যালির বর্ণিল আয়োজন, জাসাসের দৃষ্টিনন্দন পরিবেশনা এবং নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঝিনাইদহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে। দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করেন জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Halal Soap ,H.S.S. Road, Jhenaidah

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 realkhabor.com