শিরোনাম :
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভাসকুলার ডে উপলক্ষে র‍্যালি হারুনুর রশিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মোঃ রূপ মিয়া শোক প্রাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঘোষিত মিড-ডে মিল কুপন/ ক্যান্টিন পাইলটিং এর শুভ উদ্ভোদন। ঝিনাইদহ গোসল করেতে গিয়ে পানিতে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু এমপি নুরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ নিয়ে বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবি প্রিয় নেতা মসিউর রহমানের কবর জিয়ারতে অঝোরে কাঁদলেন জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ মাদক-সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়ার অঙ্গিকার চেয়ারম্যান প্রার্থী জাফর মোল্লার সাত দফা মেনে না নিলে একদফার পাথরে সরকারকে পিষ্ট করা হবে—-জামায়াতে আমীর ১৫০০ গাড়ি নিয়ে গোপালগঞ্জ পার, শঙ্কা উড়িয়ে শান্তিপূর্ণ ১১ দলের লংমার্চ শ্রীপুরে নজরুল বর্ষ উপলক্ষে চিত্রাস্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। ​

ঝিনাইদহ গোসল করেতে গিয়ে পানিতে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

মো, মিল্টন হোসেন, রিয়েল খবর।
  • আপডেটের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১৪ সময়-দৃশ্য

 

ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকায় বন্ধুদের সাথে পুকুরে গোসল করেতে গিয়ে পানিতে ডুবে শ্রাবন নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রবিবার সদর উপজেলার পাগলাকানাই এলাকার ইটভাটার একটি পুকুরে এই মৃত্যুর ঘটনা ঘটে। বিকেলের দিকে ডুবুরি এসে তার মৃতদেহ উদ্ধার করে।
শ্রাবন ঝিনাইদহ শহরের মাজমাদার পাড়ার ব্যবসায়ী সুমন হকের ছেলে। সে এবার এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।


পুলিশ ও পারিবারিক সুত্রে জানা গেছে, ৩ বন্ধু মিলে শহরতলীর পাগলাকানাই এলাকার ইটভাটার একটি গভীর পুকুরে গোসল করতে নামে। পুকুরে প্রায় আধাঘন্টা ধরে গোসল করে তারা। এক পর্যায়ে পানিতে ডুব দিয়ে দুই বন্ধু উপরে উঠলেও শ্রাবন পানিতে ডুবে থাকে। সেসময় তার সহপাঠীদের চিৎকার চেচামেচিতে আশপাশের লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে খুলনা থেকে ডুবুরী সদস্যরা ঘটনাস্থলে এসে শ্রাবণের মৃতদেহ উদ্ধার করে। শ্রাবন ঝিনাইদহ কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় পাশ করেছে। সদ্য পাশ করা কলেজ ছাত্রের এই মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো, আসাদুজ্জামান জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি জিডি রুজু করা হয়েছে।

Halal Soap ,H.S.S. Road, Jhenaidah

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 realkhabor.com