
হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজের সাড়ে তিন বছর পর মহব্বত আলী নামে এক ব্যক্তির দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার চৌমুহনী ইউনিয়নের রামনগর গ্রামের একটি বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক থেকে তার দেহাবশেষ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর) বেলা ২টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল এ অভিযান চালায়। গ্রেপ্তারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে সেপটিক ট্যাংক থেকে দেহাবশেষ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মহব্বত আলী রামনগর গ্রামের রুস্তম আলীর ছেলে। প্রায় সাড়ে তিন বছর আগে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় মাধবপুর থানায় (জিআর মাধবপুর ৩৪৫) মামলা দায়ের করা হয়েছিল। দীর্ঘদিন ধরে মামলাটির তদন্ত চলছিল