শিরোনাম :
বাঘারপাড়ায় নদীর তীর ঘিরে চলাচলে সংকট, প্রশাসনের হস্তক্ষেপ দাবি শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৭ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মৌলভীবাজার জেলা বিএনপি থেকে শ্যামলী সূত্রধরকে অব্যাহতি। সারা দেশের মত আজ হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজার দশমী সিলেটে ও সম্পন্ন। শ্রীমঙ্গলে শান্তিপূর্ণভাবে বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন সম্পন্ন মাগুরায় যুবদল নেতা শাকের হোসেনকে গুলি করে হত্যার অভিযোগ, মহাসড়ক অবরোধ বেলাবোতে বিএনপির সভাপতি লাল মিয়ার ৮টি পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা গেলে দুর্নীতির সুযোগ কমে আসবে, আসাদুজ্জামান ইউপি নির্বাচনে মুনাফেকি করলে দলে তাদের কোনো জায়গা হবে না: আইনমন্ত্রী ঝিনাইদহ আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ বাড়িঘর ও দোকান ভাংচুরের অভিযোগ

বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযান: কাভারভ্যানসহ ২২ লাখ টাকার ভারতীয় জিরা ও ফুচকা উদ্ধার, আটক ২

সুনামগঞ্জ প্রতিনিধি, মোঃ জিয়াউর রহমান
  • আপডেটের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৫১ সময়-দৃশ্য

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা ও ফুচকাসহ একটি কাভারভ্যান জব্ধ করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় ঘটনাটি থেকে দুই চোরাকারবারীকে আটক করা হয়।

শুক্রবার ভোরে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ সাব্বির হাসানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়ন পরিষদের সামনে পলাশ বাজারের রাস্তায় এ অভিযান পরিচালনা করে।

আটককৃতরা হলেন— মুন্সীগঞ্জ জেলার মুন্সীগঞ্জ থানার দক্ষিণ চর্মচোরা গ্রামের বিল্লাল খাঁনের ছেলে মোঃ সজীব হোসেন (২৪) এবং ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ধলেশ্বর গ্রামের মণির হোসেনের ছেলে বিল্লাল মিয়া (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পলাশ বাজারে রাস্তার ওপর একটি কাভারভ্যানে তল্লাশি চালিয়ে ৩৭ বস্তা ভারতীয় অবৈধ জিরা এবং ৩২ বস্তা ফুচকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা এবং জব্দকৃত কাভারভ্যানের মূল্য প্রায় ১০ লাখ টাকা, অর্থাৎ সর্বমোট ২২ লাখ টাকার মালামাল জব্দ করা হয়েছে।

অভিযানের সত্যতা নিশ্চিত করে এসআই মোঃ সাব্বির হাসান জানান, “সুনামগঞ্জ জেলাকে মাদক, জুয়া ও চোরাচালানসহ সব ধরনের অপরাধমুক্ত করতে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

Halal Soap ,H.S.S. Road, Jhenaidah

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 realkhabor.com