শিরোনাম :
বাঘারপাড়ায় নদীর তীর ঘিরে চলাচলে সংকট, প্রশাসনের হস্তক্ষেপ দাবি শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৭ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মৌলভীবাজার জেলা বিএনপি থেকে শ্যামলী সূত্রধরকে অব্যাহতি। সারা দেশের মত আজ হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজার দশমী সিলেটে ও সম্পন্ন। শ্রীমঙ্গলে শান্তিপূর্ণভাবে বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন সম্পন্ন মাগুরায় যুবদল নেতা শাকের হোসেনকে গুলি করে হত্যার অভিযোগ, মহাসড়ক অবরোধ বেলাবোতে বিএনপির সভাপতি লাল মিয়ার ৮টি পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা গেলে দুর্নীতির সুযোগ কমে আসবে, আসাদুজ্জামান ইউপি নির্বাচনে মুনাফেকি করলে দলে তাদের কোনো জায়গা হবে না: আইনমন্ত্রী ঝিনাইদহ আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ বাড়িঘর ও দোকান ভাংচুরের অভিযোগ

রাজশাহীতে পাটবোঝাই টলি উল্টে ব্যবসায়ী নিহত, নসিমন নিয়ে চালক উধাও

‎মোঃ জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
  • আপডেটের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৪৪ সময়-দৃশ্য

‎
‎রাজশাহীর পুঠিয়া-তাহেরপুর সড়কে একটি পাটবোঝাই শ্যালো ইঞ্জিনচালিত টলি উল্টে চাপা পড়ে আয়েজ উদ্দিন মোল্লা (৫০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর পৌনে একটার দিকে ধোকড়াকুল আখ সেন্টার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পিছন থেকে আসা একটি দ্রুতগামী ধানবোঝাই নসিমনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
‎
‎নিহত আয়েজ উদ্দিন মোল্লা জেলার বাগমারা উপজেলার রামরামা থান্দারপাড়া গ্রামের মৃত ফায়াজ মোল্লার ছেলে। পেশায় তিনি একজন পাট ব্যবসায়ী ছিলেন।
‎
‎স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তাহেরপুর থেকে প্রায় ১০০ মণ পাট নিয়ে টলিতে করে নাটোরের দিকে যাচ্ছিলেন ব্যবসায়ী আয়েজ উদ্দিন ও চালক মো. শুভ। পথিমধ্যে ধোকড়াকুল আখ সেন্টারের কাছাকাছি পৌঁছালে পিছন দিক থেকে আসা ধানবোঝাই একটি নসিমন তাদের গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে পাটবোঝাই ভারী টলিটি উল্টে যায় এবং আয়েজ উদ্দিন পাট ও গাড়ির নিচে চাপা পড়েন।
‎দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। তবে ঘটনার পর পরই ঘাতক নসিমনটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
‎
‎দুর্ঘটনার বর্ণনা দিয়ে টলিচালক শুভ বলেন, “আমার পেছনের কয়েকটি ট্রাক নিরাপদে পেরিয়ে গেলেও ধানবোঝাই নসিমনটি আমাদের গাড়িতে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। গাড়ির নিচে চাপা পড়েই আয়েজ উদ্দিন চাচার মৃত্যু হয়েছে।”
‎
‎এদিকে ব্যবসায়ীর মৃত্যুর খবর পেয়ে নিহতের স্বজনরা পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন। স্বজনদের কান্নায় হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে এবং এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Halal Soap ,H.S.S. Road, Jhenaidah

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 realkhabor.com